PriyoKhobor-PNG
শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:০৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

সংস্কার কার্যক্রমে বাংলাদেশকে ৩৫০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ২৬, ২০২৪ ১:৪৭ অপরাহ্ণ
| 2
Link Copied!

অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগকে সমর্থন করতে বাংলাদেশকে ৩ দশমিক ৫ বিলিয়ন (৩৫০ কোটি) ডলার দেবে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক ডিজিটালাইজেশন, তারল্য, জ্বালানি এবং বিদ্যুৎ ও পরিবহন খাতে সংস্কারের জন্য সহায়তা করবে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এই ঘোষণা দেন।

আরও পড়ুন—    গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারকে পুনর্বাসন করা হবে

বৈঠকে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকার যে ব্যাপক পরিসরে সংস্কার করেছে তার জন্য বিশ্বব্যাংকের সহায়তা চান। তিনি বিশ্বব্যাংককে তার ঋণদান কর্মসূচি সম্পর্কে সৃজনশীল হতে বলেন। তিনি বলেন, এটি দেশকে পুনর্গঠনের বড় সুযোগ।

ড. মুহাম্মদ ইউনূসের দীর্ঘদিনের বন্ধু বাঙ্গা বলেন, অন্তত দুই বিলিয়ন ডলার নতুন ঋণ দেওয়া হবে এবং বিদ্যমান কর্মসূচি থেকে আরও দেড় বিলিয়ন ডলার পুনরুদ্ধার করা হবে। একই সঙ্গে বিশ্বব্যাংক ডিজিটালাইজেশন, তারল্য, জ্বালানি এবং বিদ্যুৎ ও পরিবহনে সংস্কারে সহায়তা করবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এ সময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ধরা খেয়ে গেলেন দিপু মনি: চাদপুরে মিষ্টি বিতরন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST