PriyoKhobor-PNG
শনিবার, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:১৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

নিজের ও ছেলেরসহ তিন আসনের মনোনয়ন ফরম চেয়েছেন রওশন

দৈনিক গণআওয়াজ
নভেম্বর ২৫, ২০২৩ ৮:০৯ পূর্বাহ্ণ
| 4
Link Copied!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তিনটি আসনের মনোনয়ন চেয়েছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। দলের মহাসচিব মুজিবুল হক চুন্নুকে ফোন করে নিজের এই চাহিদার কথা জানিয়েছেন রওশন এরশাদ।

জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বলেন, রওশন এরশাদ দলের মহাসচিবকে ফোন করেছেন। তিনি তিনটি মনোনয়ন ফরম চেয়েছেন। একটি তার নিজের জন্য, আরেকটি তার ছেলে সাদ এরশাদের জন্য। অন্যটি ময়মনসিংহ বিভাগের জাপার নেতা ডা. কে আর ইসলাম জন্য।

তবে রওশন এরশাদপন্থী নেতা জাপা থেকে অব্যাহতি পাওয়া জাপার মহাসচিব মসিউর রহমান রাঙা ঢাকা পোস্টকে বলেন, এই বিষয়ে আমি কিছু জানি না। আমরা বৈঠকে আছি। এসব বিষয়ে সিদ্ধান্ত নিয়ে পরে জানাবো আপনাদের।

তবে, এই বিষয়ে জানতে রওশন এরশাদ ও সাদ এরশাদকে একাধিকবার ফোন করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

নির্বাচন ঘিরে অন্যান্যবারের মতো এবারও নানা নাটকীয়তা দেখা যাচ্ছে জাতীয় পার্টিতে। আবার জাপার অভ্যন্তরীণ সংকটের বিষয়টিও সামনে আসছে।

আরও পড়ুনঃ  তেলের দাম কার্যকর, ‘জীবন আরও কঠিন হয়ে গেলো’
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST