PriyoKhobor-PNG
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৩৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বাংলাদেশিদের নিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কড়া প্রতিবাদ ঢাকার

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ২৪, ২০২৪ ৮:৫৭ পূর্বাহ্ণ
| 4
Link Copied!

সোমবার (২৩ সে‌প্টেম্বর) ঢাকায় ভারতের ডেপুটি হাইকমিশনারের কাছে হস্তান্তর করা এক নোটে এ প্রতিবাদ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হ‌য়ে‌ছে, সম্প্রতি ভারতের ঝাড়খন্ড সফরে গি‌য়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশি নাগরিকদের নি‌য়ে অত্যন্ত অশোভন মন্তব্য ক‌রে‌ছেন। তার ওই মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলা‌দেশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হ‌য়ে‌ছে, ভারতের ডেপুটি হাইকমিশনারের কাছে হস্তান্তর করা এক প্রতিবাদ নোটে পররাষ্ট্র মন্ত্রণালয় ক্ষোভ ও অস‌ন্তোষ প্রকাশ ক‌রে‌ছে এবং সেই স‌ঙ্গে ভারত সরকারকে তার রাজনৈতিক নেতাদের এ ধরনের আপত্তিকর ও অগ্রহণ‌যোগ্য কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেয়ার আহ্বান জানানো হ‌য়ে‌ছে।

আরও পড়ুন—    সংস্কার ও বন্যা পুনর্বাসনে সহায়তা করবে জাতিসংঘ

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রতিবেশী দেশের নাগরিকদের নিয়ে দায়িত্বশীল অবস্থান থেকে আসা এই ধরনের মন্তব্য বন্ধুত্বপূর্ণ দুই দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার মনোভাবকে ক্ষুণ্ণ করে।

গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) ভারতের ঝাড়খণ্ডে এক নির্বাচনী প্রচারণায় রাজ্যের কথিত ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন অমিত শাহ। তিনি বলেন, ‘বিজেপি ঝাড়খণ্ডে সরকার গঠন করে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করবে।’

প্রিয়খবর/নয়ন

আরও পড়ুনঃ  ৫ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৩
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST