PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ঠাকুরগাঁওয়ে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, এক বছরে ৩১ জেলায় কার্যক্রম বিস্তার

দৈনিক গণআওয়াজ
নভেম্বর ৩, ২০২৬ ৩:৩৭ অপরাহ্ণ
| 15
Link Copied!
মোঃ রাসেদুজ্জামান ,শুভ স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও:
মানবাধিকার সুরক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা ও তরুণদের মানবাধিকার আন্দোলনে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটি (এইচআরডিএস) এক বছর পূর্ণ করেছে। প্রতিষ্ঠার এক বছরের মধ্যে দেশের ৩০টি জেলা ও ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ করেছে সংগঠনটি।এ উপলক্ষে ২ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী মধুর ক্যান্টিনে সংগঠনটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। কেন্দ্রীয় আয়োজনে কেক কাটা ও আনন্দ র‍্যালির আয়োজন করা হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের ডিফেন্ডাররা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সিফাত উল্লাহ ও মানবাধিকার কর্মী ইজাজুল ইসলাম। আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট মনিরুজ্জামান।কেন্দ্রীয় আয়োজনের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানে নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সংগঠনটির বিভিন্ন ইউনিট। ঠাকুরগাঁও, পটুয়াখালী, রংপুর, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সিগঞ্জ ও সুনামগঞ্জসহ বিভিন্ন জেলায় কর্মসূচি পালন করা হয়। এ ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়।
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউনিটের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সহকারী প্রক্টরদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অন্যদিকে, মানিকগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে জেলার ডিফেন্ডারদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়।বিভিন্ন ইউনিটের এসব কর্মসূচিতে কেক কাটা, আলোচনা সভা, র‍্যালি ও মানবাধিকারবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম স্থান পায়।উল্লেখ্য, হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটি (এইচআরডিএস) মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) একটি উইং সংগঠন। তরুণদের মানবাধিকার আন্দোলনে সম্পৃক্ত করা, নেতৃত্ব বিকাশ এবং মানবাধিকার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্য নিয়ে ২০২৫ সালের ২ নভেম্বর সংগঠনটির যাত্রা শুরু হয়। বর্তমানে দেশের ৩০টি জেলা ও ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ক্যাম্পাসে সংগঠনটির ইউনিট রয়েছে।
প্রতিষ্ঠার প্রথম বছরেই দেশব্যাপী সাংগঠনিক বিস্তারকে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছে সংগঠনটি। আগামী দিনগুলোতে মানবাধিকার সুরক্ষা, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা এবং তরুণদের নেতৃত্বে মানবাধিকার আন্দোলনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।
আরও পড়ুনঃ  মুন্সিগঞ্জ আ.লীগের আমলে একাধিকবার কারানির্যাতিত বিএনপি নেতা আজিজ এর বার্তা।
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST