PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

মদনে ৪ উপজেলার আনসার ও ভিডিপি সদস্যদের ‘শেয়ার প্রোফাইল হালনাগাদ’ কর্মসূচি অনুষ্ঠিত

দৈনিক গণআওয়াজ
নভেম্বর ৩, ২০২৬ ৭:০৭ পূর্বাহ্ণ
| 13
Link Copied!

মোঃ আলম খান,নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোণার মদন উপজেলা পরিষদের হল রুমে বাংলাদেশ আনসার ও ভিডিপি-র প্রান্তিক পর্যায়ে সদস্য-সদস্যাদের জীবনমান উন্নয়ন এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার উদ্দেশ্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্মানিত মহাপরিচালক মহোদয় কতৃক গৃহীত কর্মসূচি সঞ্জীবন প্রকল্পের।এ প্রকল্পের প্রতিটি উপজেলায় ১০টি করে প্লাটুন অর্থাৎ ৩২০ জন করে সদস্য-সদস্যাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। আওতায় প্লাটুনভুক্ত সদস্যদের ‘শেয়ার প্রোফাইল হালনাগাদ ও সমন্বয় কার্যক্রম’ সংক্রান্ত একটি বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার (২ নভেম্বর ২০২৬ ইং) তারিখে সকাল ১০ ঘটিকায় মদন উপজেলা পরিষদের হল রুমে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি/প্রধান সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন,নেত্রকোণা জেলা আনসার ও ভিডিপির জেলা কমাড্যান্ট মোঃ জিন্নাতুল ইসলাম।উক্ত কর্মসূচিতে মদন, খালিয়াজুরী, আটপাড়া এবং কেন্দুয়া—এই ৪টি উপজেলার সঞ্জীবন প্লাটুনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে আগত সদস্যদের প্রাতিষ্ঠানিক ডেটা যাচাই, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের শেয়ার প্রোফাইল হালনাগাদ এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রদান করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সদস্যদের চাকরি-নির্ভরশীলতা কমিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যেই সঞ্জীবন প্রকল্পের এই প্রোফাইল আধুনিকায়ন কার্যক্রম দেশব্যাপী পরিচালনা করা হচ্ছে।কর্মসূচিতে অন্যান্যের মধ্যে ৪টি উপজেলার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, প্রশিক্ষক এবং প্রশিক্ষিকগণ প্লাটুনের দায়িত্বপ্রাপ্ত কমান্ডারগণ উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুনঃ  বগুড়া নন্দীগ্রামে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST