PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

দক্ষিণ কোরিয়ায় আমির খসরু মাহমুদ চৌধুরীর একাধিক দ্বিপক্ষীয় বৈঠক

দৈনিক গণআওয়াজ
নভেম্বর ২, ২০২৬ ৭:২২ অপরাহ্ণ
| 14
Link Copied!

নীলকমল সুশীল চট্রগ্রাম প্রতিনিধি :

বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে দক্ষিণ কোরিয়া সফরে একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক করেছেন সরকারের অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।সোমবার (২ নভেম্বর ২০২৬) দক্ষিণ কোরিয়া সফরকালে দেশটির সরকারের শীর্ষ পর্যায়ের প্রতিনিধি এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিভিন্ন শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে এসব বৈঠক অনুষ্ঠিত হয়।সফরসূচির অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার বর্তমান বাণিজ্যমন্ত্রী পার্ক জং-সুং (Park Jong-sung)-এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন মন্ত্রী। এ ছাড়া বৈঠক করেন Hyundai Glovis-এর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) লি কিউ-বক (Lee Kyoo-bok) এবং Hanwha Ocean-এর প্রধান নির্বাহী কর্মকর্তা কিম হি-চুল (Kim Hee-cheul)-এর সঙ্গে।এ ছাড়া Samsung Electronics-এর করপোরেট এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (Corporate EVP) ইয়াং জো ইউন (Young Joe Yun) এবং প্রতিষ্ঠানটির শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন তিনি।

এসব বৈঠকে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন, শিল্পায়ন, প্রযুক্তি বিনিময়, বাণিজ্য সম্প্রসারণ, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি দেশটির উন্নত প্রযুক্তি, শিল্পায়ন ও বিনিয়োগ অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়াই এ সফরের অন্যতম লক্ষ্য।

আরও পড়ুনঃ  নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে ঠাকুরগাওয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST