PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বগুড়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

দৈনিক গণআওয়াজ
নভেম্বর ২, ২০২৬ ৬:০৭ অপরাহ্ণ
| 25
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

‎জাতীয় বিপ্লব ও সংহতি দিবস (৭ নভেম্বর) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে বগুড়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।‎সোমবার (২ নভেম্বর ২০২৬) বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষ ‘করতোয়া’য় এ সভার আয়োজন করা হয়। সভায় দিবসটি পালনে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা প্রণয়ন, বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং সুষ্ঠুভাবে তা বাস্তবায়নের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।‎সভায় সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান।

‎আলোচনায় আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচিগুলো যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। দিবসটির তাৎপর্য তুলে ধরতে সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ, কর্মসূচির সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সার্বিক প্রস্তুতি নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।‎সভায় দিবসটি সুশৃঙ্খল ও যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।
‎

আরও পড়ুনঃ  কুড়িগ্রাম রাজারহাট উপজেলা ছাত্রদলের শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত। 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST