PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ক্যানসারে আক্রান্ত প্রবাসী ফাহিমের চিকিৎসা বন্ধের উপক্রম, বাঁচতে প্রয়োজন ৫ লাখ টাকা

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ৩১, ২০২৬ ১১:২৫ পূর্বাহ্ণ
| 12
Link Copied!

নজরুল ইসলাম, গাজীপুর:

পরিবারের মুখে হাসি ফোটাতে ধারদেনা করে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন ২০ বছর বয়সী মোহাম্মদ ফাহিম। স্বপ্ন ছিল, প্রবাসে কঠোর পরিশ্রম করে পরিবারের অভাব ঘোচাবেন, পরিশোধ করবেন ঋণের বোঝা। কিন্তু অসুস্থ হয়ে দেশে ফিরে তাঁর সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর ধরা পড়ে, তাঁর মেরুদণ্ডে টিউমার। অস্ত্রোপচারের পর জানতে পারেন, তিনি ক্যানসারে আক্রান্ত।

ফাহিমের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও থানা এলাকায়। বর্তমানে তিনি পরিবার নিয়ে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছেন।

পরিবার সূত্রে জানা গেছে, সৌদি আরবে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে ফাহিমকে দেশে পাঠিয়ে দেওয়া হয়। দেশে ফিরে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর মেরুদণ্ডে টিউমার ধরা পড়ে। পরে পরিবার, স্বজন ও অন্যদের সহযোগিতায় কোনোমতে টিউমারের অস্ত্রোপচার করানো হয়। কিন্তু অস্ত্রোপচারের পর জানা যায়, তিনি ক্যানসারে আক্রান্ত।

এরপর শুরু হয় ক্যানসারের চিকিৎসা। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। এ পর্যন্ত মাত্র একবার কেমোথেরাপি দেওয়া সম্ভব হয়েছে। কিন্তু অর্থসংকটের কারণে পরবর্তী চিকিৎসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে।

ফাহিমের পরিবার জানিয়েছে, তাঁর চিকিৎসার জন্য এখনো প্রায় পাঁচ লাখ টাকা প্রয়োজন। প্রবাসে যাওয়ার জন্য আগে থেকেই ধারদেনা থাকায় পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে। একদিকে ছেলের অসুস্থতা, অন্যদিকে চিকিৎসার বিপুল ব্যয়—সব মিলিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তাঁর মা।

সন্তানকে বাঁচানোর আশায় অসহায় মা এখন মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন। তাঁর আকুতি, সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী, বিভিন্ন সামাজিক সংগঠন ও মানবিক মানুষগুলো এগিয়ে এলে হয়তো ছেলের চিকিৎসা আবারও শুরু করা সম্ভব হবে।

মাত্র ২০ বছর বয়সী ফাহিমের সামনে পড়ে আছে দীর্ঘ জীবন। অথচ অর্থের অভাবে তাঁর চিকিৎসা ব্যাহত হচ্ছে। এই কঠিন সময়ে সবার সামান্য সহযোগিতাও তাঁর পরিবারের জন্য বড় আশার আলো হয়ে উঠতে পারে।

ফাহিমের চিকিৎসায় সহযোগিতার আবেদন

ক্যানসারে আক্রান্ত মোহাম্মদ ফাহিমের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা কামনা করেছে তাঁর পরিবার। সহযোগিতা করতে সরাসরি যোগাযোগ করা যাবে ফাহিমের সঙ্গে।

যোগাযোগ: মোহাম্মদ ফাহিম

মোবাইল: ০১৬৮৬-৯৯৯৮১০

আসুন, মানবিকতার হাত বাড়িয়ে দিই। অর্থের অভাবে যেন ২০ বছর বয়সী ফাহিমের চিকিৎসা থেমে না যায়।

আরও পড়ুনঃ  গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST