PriyoKhobor-PNG
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:৫৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বেলাবোতে বিএনপির সভাপতি লাল মিয়ার ৮টি পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ২১, ২০২৬ ১২:০৮ অপরাহ্ণ
| 9
Link Copied!

শাহিনুর আক্তার:

​বেলাবো(নরসিংদী) প্রতিনিধি:আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণপুর ইউনিয়নের ৮টি পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো: রশিদুল ইসলাম লাল মিয়া।​গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে তিনি বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও আয়োজকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পরিদর্শনকালে তিনি পূজা মণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন।​পূজা মণ্ডপ পরিদর্শনকালে মো: রশিদুল ইসলাম লাল মিয়া বলেন, আমাদের এই অঞ্চলে আবহমান কাল থেকেই সব ধর্মের মানুষ পরম সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্যে বসবাস করে আসছে। ধর্ম যার যার, উৎসব সবার। দুর্গাপূজা যেন অত্যন্ত আনন্দঘন, উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হতে পারে, সে বিষয়ে আমরা সব ধরনের সহযোগিতা বজায় রাখব।​মণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এ সময় রশিদুল ইসলাম লাল মিয়ার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা সেচ্ছাসেবক দলের ক্ষুদ্র ও কুঠির বিষয়ক সম্পাদক মোঃ হারুন-অর-রশিদ(বি.এ), নরসিংদী জেলা জিয়া শিশু-কিশোর কমিটির সহ-সভাপতি অহিদুজ্জামান অহিদ,নারায়ণপুর ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ সার্জেন্ট হারুন অর রশিদ (হারুন), দপ্তর সম্পাদক আল-আমির সরকার চন্দন’সহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST