PriyoKhobor-PNG
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

বগুড়ার নন্দীগ্রামে ৫ পিস ইয়াবাসহ জাকির গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ২ মাসের কারাদণ্ড

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ১৮, ২০২৬ ৯:১৭ পূর্বাহ্ণ
| 9
Link Copied!

‎ এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার নন্দীগ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জাকির হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।‎শনিবার (১৭ অক্টোবর) বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে তাঁকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার জাকির হোসেন নন্দীগ্রাম উপজেলার কচুগাড়ী গ্রামের বাসিন্দা। তিনি মৃত আব্দুল হাকিমের ছেলে।‎সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদের নেতৃত্বে যৌথভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে জাকির হোসেনকে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

পরে আটক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাঁকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

আরও পড়ুনঃ  বগুড়ার দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST