PriyoKhobor-PNG
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বেলাবোতে ইউপি চেয়ারম্যান প্রার্থী রশিদুল ইসলাম লাল মিয়ার নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ১৬, ২০২৬ ৬:১৭ অপরাহ্ণ
| 15
Link Copied!
শাহিনুর আক্তার,বেলাবো (নরসিংদী) প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রশিদুল ইসলাম লাল মিয়া (ভেন্ডার)-এর পক্ষে এক বিশাল নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার(১৬অক্টোবর) বিকেলে নারায়ণপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত এই পথসভাটি হোসেন নগর গ্রামের মিলন মার্কেটে অনুষ্ঠিত হয়।আঃ করিম মীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রশিদুল ইসলাম লাল মিয়া।এ সময় আরো উপস্থিত ছিলেন অগ্রগতি সেবা সংস্থার নির্বাহী পরিচালক মোঃ জামাল উদ্দিন এবং স্থানীয় সমর্থন শিপন মীর,আবুল বাশার,হারুন অর রশিদ,হারিছুর হক মেম্বার,মিলন মেম্বার,নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সার্জেন্ট রফিকুল ইসলাম আলকাছ, ইউনিয়ন বিএনপির অর্থবিষয়ক সম্পাদক সার্জেন্ট হারুন অর রশিদ (হারুন)বেলাবো উপজেলা মহিলা দলের নেত্রী শাবনাজ জেবা সহ প্রমূখ।পথসভায় প্রধান অতিথির বক্তব্যে রশিদুল ইসলাম লাল মিয়া নারায়ণপুর ইউনিয়নের অবহেলিত মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি ইউনিয়নের রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও আইন-শৃঙ্খলার উন্নয়নসহ বিভিন্ন বিদ্যমান সমস্যা তুলে ধরেন এবং নির্বাচিত হলে আধুনিক ও আদর্শ ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে স্থানীয় ৫নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ হোসেন নগর গ্রামের বিপুল সংখ্যক সাধারণ ভোটার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা আসন্ন নির্বাচনে রশিদুল ইসলাম লাল মিয়াকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আরও পড়ুনঃ  শ্রমিক মারধর: চট্টগ্রাম-কক্সবাজার রুটে বাস চলাচল বন্ধ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST