PriyoKhobor-PNG
সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:৪৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

‎বিরামপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ১২, ২০২৬ ২:৫৫ অপরাহ্ণ
| 20
Link Copied!

‎‎মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি:

‎দিনাজপুরের বিরামপুরে র‍্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬।
‎”শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ‍্যে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং বেসরকারি সংস্থা ল‍্যাম্ব এর সহযোগিতায় সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিরামপুর উপজেলা পরিষদ চত্বর থেকে এক র‍্যালী বের হয়। র‍্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: তানজিনা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।‎এতে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা রুনা লাইলা, সমাজসেবা কর্মকর্তা আব্দুল আওয়াল, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জিন্নাতুন নেছা, কলেজিয়েট উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বিরামপুর প্রেসক্লাব এর সভাপতি শাহ্ আলম মন্ডল, ল‍্যাম্ব এর প্রকল্প টেকনিক্যাল কো-অর্ডিনেটর গোলাম মোস্তফা প্রমূখ।‎আলোচনা সভায় বক্তারা কন্যা শিশুদের বাল্যবিয়ে রোধ, সুচিকিৎসা, নিরাপদ বাসস্থান, পুষ্টিকর খাবার এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ওপর জোর দেন।‎

অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
‎

আরও পড়ুনঃ  ব্যবসায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST