PriyoKhobor-PNG
শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৩৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়া ধুনটে প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার, নারীদের সেলাই মেশিন বিতরণ

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ৯, ২০২৬ ৮:০৪ অপরাহ্ণ
| 46
Link Copied!
‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনট উপজেলায় মানবিক সহায়তা, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে বিভিন্ন সেবামূলক কর্মসূচি পালন করা হয়েছে। এর অংশ হিসেবে অসহায় ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির জন্য হুইলচেয়ার, নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষচারা বিতরণ করা হয়। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিও অনুষ্ঠিত হয়েছে।‎শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার চাপড়া গ্রামে লায়ন্স ক্লাব অব ঢাকা শাপলা ও লিও ক্লাব অব ঢাকা শাপলার যৌথ উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।‎লিও ক্লাব অব ঢাকা শাপলার ২০২৬–২৭ মেয়াদের প্রেসিডেন্ট লিও তরিকুল ইসলাম নাঈমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লিও ডিস্ট্রিক্ট ৩১৫ এ২, বাংলাদেশের প্রেসিডেন্ট অ্যাডভাইজার এবং লিও ক্লাব অব ঢাকা শাপলার সাবেক প্রেসিডেন্ট ও ডিরেক্টর লিও জিন্নাহুর রহমান রাকিব।‎অনুষ্ঠানে শারীরিক প্রতিবন্ধী, অসুস্থ ও বয়স্ক অসহায় ব্যক্তির চলাচলের সুবিধা নিশ্চিত করতে হুইলচেয়ার দেওয়া হয়। একই সঙ্গে নারীদের কর্মসংস্থান ও আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্দেশ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। এ ছাড়া সবুজ পরিবেশ গড়ে তোলা এবং প্রকৃতি সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন প্রজাতির বৃক্ষচারা বিতরণ ও রোপণ করা হয়।‎আয়োজকেরা জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়ন, নারীদের স্বনির্ভর হওয়ার সুযোগ তৈরি এবং পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে স্থানীয় পর্যায়ে মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা জোরদার হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আব্দুল হালিম, লিও ক্লাব অব ঢাকা শাপলার জয়েন্ট সেক্রেটারি লিও আব্দুল কাইয়ুম আকাশ, এক্সিকিউটিভ মেম্বার লিও মাসুদ রানা প্রমুখ।
‎প্রধান অতিথি লিও জিন্নাহুর রহমান রাকিব বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনগুলো এগিয়ে এলে সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি একটি সুন্দর ও সবুজ সমাজ গড়ে তোলা সম্ভব।‎স্থানীয় পর্যায়ে এ ধরনের উদ্যোগ মানবিক সহমর্মিতা, সামাজিক সহযোগিতা ও পরিবেশবান্ধব কার্যক্রমকে আরও উৎসাহিত করবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন।
আরও পড়ুনঃ  বগুড়ার কাহালু - নন্দীগ্রাম আসনের এমপি আলহাজ্ব মোশারফ হোসেনকে সংবর্ধনা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST