PriyoKhobor-PNG
মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৪৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়া নুনগোলায় অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ৬, ২০২৬ ৬:৫৩ অপরাহ্ণ
| 23
Link Copied!
‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নে অসহায়, বিধবা, প্রতিবন্ধী ও অস্বচ্ছল নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে ছাগল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) আর্থিক সহায়তায় এবং প্রোগ্রাম ফর ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট (পেসড)-এর বাস্তবায়নে মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টায় নুনগোলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।‎এটি প্রকল্পটির ১১তম পর্যায়ের ছাগল বিতরণ কর্মসূচি বলে আয়োজকরা জানিয়েছেন।‎অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান খোন্দকার মো. মোরতাজুল করিম বাদরু।‎অনুষ্ঠানে বক্তারা বলেন, দরিদ্র ও পিছিয়ে পড়া নারীদের জন্য আয়বর্ধক সম্পদ সরবরাহের মাধ্যমে তাদের স্বনির্ভরতার সুযোগ তৈরি করা সম্ভব। একটি ছাগল শুধু এককালীন সহায়তা নয়; পরিকল্পিতভাবে পালন ও প্রজননের মাধ্যমে এটি ভবিষ্যতে পরিবারের নিয়মিত আয়ের উৎসে পরিণত হতে পারে।‎তারা বলেন, বিশেষ করে বিধবা, প্রতিবন্ধী ও অস্বচ্ছল নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা গেলে তাদের আত্মনির্ভরশীলতা বাড়বে। একই সঙ্গে পরিবারের আর্থিক সংকট মোকাবিলায় তাদের ভূমিকা আরও কার্যকর হবে।‎বক্তারা আরও বলেন, সরকারের পাশাপাশি এনজিও ও সামাজিক সংগঠনগুলো সমন্বিতভাবে কাজ করলে সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে দীর্ঘমেয়াদি সুফল পাওয়া সম্ভব। শুধু সহায়তা প্রদান নয়, সম্পদ ব্যবস্থাপনা, পশুপালন ও আয়বর্ধক কর্মকাণ্ডের মাধ্যমে সুবিধাভোগীদের স্থায়ীভাবে স্বাবলম্বী করে তোলাই এ ধরনের প্রকল্পের মূল লক্ষ্য হওয়া উচিত।‎
অনুষ্ঠানে বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আঃ ওয়াজেদ, বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রায়হান, নুনগোলা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ মো. আঃ রশিদ বজলু, সাধারণ সম্পাদক শাহ আলম জনি, বিএনপি নেতা শামিম হোসেন ও খালেক, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বিপুল কর্মকার, সদস্য সচিব শাহিনুর রহমান, স্বেচ্ছাসেবক দলের নেতা বিপুলসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।‎এ ছাড়া নুনগোলা ইউনিয়ন পরিষদের প্রশাসক শাকিউল আলম, প্রশাসনিক কর্মকর্তা (সচিব), ইউপি সদস্য, হিসাব সহকারী, উদ্যোক্তা, গ্রাম পুলিশ, প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী এবং সুবিধাভোগী নারীরা উপস্থিত ছিলেন।‎অনুষ্ঠানের শেষপর্বে প্রকল্পের আওতায় নির্বাচিত অসহায়, বিধবা, প্রতিবন্ধী ও অস্বচ্ছল নারীদের হাতে ছাগল তুলে দেওয়া হয়। ছাগল পেয়ে সুবিধাভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা যথাযথভাবে ছাগলগুলো লালন-পালনের মাধ্যমে ভবিষ্যতে নিজেদের পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
‎এ সময় নুনগোলা ইউনিয়নসহ সদর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ  কুড়িগ্রামে একটি গ্রামের নদীভাঙন আতঙ্কে দিন পার, জোটেনি এক টুকরো কোরবানি মাংস। 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST