
মোঃ আলম খান,নেত্রকোনা প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নেত্রকোনা জেলা শাখার অধীনে মদন পৌর শাখার ৩৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।বৃহস্পতিবার ১অক্টোবর-২০২৬ইং তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নেত্রকোনা জেলা শাখার সংগ্রামী আহবায়ক সাদমান চৌধুরী পাপ্পু ও নেত্রকোনা জেলা শাখার বিপ্লবী সদস্য সচিব সাইফুল আলম গজনবী চয়নের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।নতুন কমিটিতে শেখ মোঃ ওমর ফারুকে আহ্বায়ক ও মোঃ শরিফুল ইসলাম (তিতাস মড়লকে) সদস্য সচিব হিসাবে দায়িত্ব পেয়েছেন। কমিটিতে বিভিন্ন পর্যায়ের সামাজিক ও সাংস্কৃতিক কর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, নতুন এ কমিটির মাধ্যমে মদন পৌর এলাকায় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাংস্কৃতিক আন্দোলন জোরদার করা হবে।কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।


