PriyoKhobor-PNG
শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৪৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

রায়গঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ১, ২০২৬ ৫:১৯ অপরাহ্ণ
| 13
Link Copied!

মীর তানভীর ইসলাম:

দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়, যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।পরে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইলিয়াস হোসাইন শেখের সঞ্চালনায় প্রবীণদের সুরক্ষা ও মর্যাদা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম ও রায়গঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. আলী হায়দার আব্বাসী সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সমাজসেবকেরা উপস্থিত ছিলেন। সভাপতি তাঁর বক্তব্যে প্রবীণদের দীর্ঘ অভিজ্ঞতাকে নতুন প্রজন্মের জন্য অত্যন্ত মূল্যবান হিসেবে অভিহিত করেন এবং তাঁদের একটি স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ জীবন উপহার দিতে পরিবার ও সমাজকে আরও দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  বগুড়ায় ১১১ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তর                 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST