
মীর তানভীর ইসলাম:
দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়, যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।পরে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইলিয়াস হোসাইন শেখের সঞ্চালনায় প্রবীণদের সুরক্ষা ও মর্যাদা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম ও রায়গঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. আলী হায়দার আব্বাসী সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সমাজসেবকেরা উপস্থিত ছিলেন। সভাপতি তাঁর বক্তব্যে প্রবীণদের দীর্ঘ অভিজ্ঞতাকে নতুন প্রজন্মের জন্য অত্যন্ত মূল্যবান হিসেবে অভিহিত করেন এবং তাঁদের একটি স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ জীবন উপহার দিতে পরিবার ও সমাজকে আরও দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানান।


