PriyoKhobor-PNG
শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:৫৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

নরসিংদী রায়পুরায় অনুমোদনহীন আনোয়ারা ডায়াগনস্টিক সেন্টারকে লাখ টাকা জরিমানা

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ১, ২০২৬ ১১:১০ পূর্বাহ্ণ
| 13
Link Copied!

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরায় অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনার দায়ে আনোয়ারা ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।আজ বুধবার দুপুরে উপজেলার পান্থশালা এলাকায় আনোয়ারা ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন পাল ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।অভিযানকালে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র কনসালট্যান্ট ডা. নজরুল ইসলাম এবং রায়পুরা থানার পুলিশের একটি দল উপস্থিত ছিল।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে পান্থশালা এলাকায় প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনার অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে সেখানে অভিযান চালানো হয়।

অভিযানে অনুমোদনহীনভাবে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা ও বিভিন্ন অনিয়মের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন পাল বলেন, ‘জনস্বার্থে অনুমোদনহীন ও অনিয়মকারী চিকিৎসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।’

আরও পড়ুনঃ  দিনাজপুরের বিরামপুরে উপজেলা আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST