PriyoKhobor-PNG
শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:৫৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

নলডাঙ্গায় নিরাপদ মাংস উৎপাদনের লক্ষ্যে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ১, ২০২৬ ১১:০৫ পূর্বাহ্ণ
| 13
Link Copied!

মোঃ রবিউল ইসলাম ,নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধি :

নাটোরের নলডাঙ্গায় নিরাপদ মাংস উৎপাদনের লক্ষ্যে নলডাঙ্গা উপজেলার মাংস প্রক্রিয়াজাতকারীগণের সঠিক পদ্ধতিতে পশু জবাই, চামড়া অপসারণ, বর্জ্য ব্যবস্থাপনা, মাংসের মান নিয়ন্ত্রণ আইন ও বিধিমালা অবহিত করণ শীর্ষক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) সকাল দশটায় নলডাঙ্গা উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার।উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের আয়োজন অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সাংসদ এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রতিনিধি উপজেলা বিএনপি নেতা শফিকুল ইসলাম বুলবুল।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নিরাপদ মাংস উৎপাদন ও সরবরাহ করতে সবাইকে সচেতন হতে হবে।

তিনি আরো বলেন, হাট বাজারে কসাইদের সুস্থ গরু বা পশু জবাই নির্দিষ্ট সময় ও স্থানে নিশ্চিত করতে হবে। যার ফলে সাধারণ মানুষ নিরাপদ মাংস সঠিক সময় ও স্থানে পাবে।উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ রকিবুল হাসান সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন, নলডাঙ্গা পৌরসভার সাবেক প্রশাসক বিএনপি নেতা এম পৌ ইন্সপেক্টর গোলাম মওলা, নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম জহুরুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন হাট বাজারের কসাই বৃন্দ।

 

আরও পড়ুনঃ  পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST