PriyoKhobor-PNG
রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ব্যবসায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ৬:৪৯ অপরাহ্ণ
| 10
Link Copied!
কামাল খান:
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেটে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করতে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রবাসী অধ্যুষিত ও পর্যটনসমৃদ্ধ সিলেটে নতুন শিল্প-কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠার সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসায়ীদের সম্মিলিত উদ্যোগের পাশাপাশি সরকারের পক্ষ থেকেও সর্বাত্মক সহযোগিতা করা হবে।আজ (শনিবার) সিলেটের কুশিয়ারা কনভেনশন হলে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, কোন কোন খাতে নতুন ব্যবসা ও শিল্প গড়ে তোলা যায় এবং কীভাবে সেসব খাতকে সম্প্রসারণ করা যায়, তা ব্যবসায়ীদের সম্মিলিতভাবে চিহ্নিত করতে হবে। ব্যবসায়ীদের পক্ষ থেকে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে এলে শিল্প-কারখানা স্থাপনসহ বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। শুধু সভা-সমাবেশ নয়, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টিতে দৃশ্যমান উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।ব্যবসায়ী সংগঠনের নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, ব্যবসায়ীদের স্বার্থ যথাযথভাবে তুলে ধরতে নির্বাচিত প্রতিনিধিত্বের মাধ্যমে সংগঠন পরিচালনা করা প্রয়োজন। ব্যবসায়ীদের মধ্য থেকেই নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে নেতৃত্ব তৈরি হলে ব্যবসায়ীদের প্রকৃত স্বার্থ ও প্রত্যাশা আরও কার্যকরভাবে প্রতিফলিত হবে বলে তিনি উল্লেখ করেন। এ সময় তিনি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজসহ ব্যবসায়ী সংগঠনগুলোতে কার্যকর ও প্রতিনিধিত্বশীল পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।তিনি আরও বলেন, সিলেট রাজনৈতিক সম্প্রীতি, ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের শহর। এ কারণে এখানে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির যথেষ্ট সুযোগ রয়েছে। বিভিন্ন মেলা ও বাণিজ্যিক আয়োজনের ক্ষেত্রে সুশৃঙ্খল ও সমন্বিত ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, অনিয়ন্ত্রিতভাবে বিভিন্ন আয়োজন হলে ব্যবসায়ীদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তাই সংশ্লিষ্টদের সমন্বয়ের মাধ্যমে একটি সুনির্দিষ্ট নিয়ম ও শৃঙ্খলার মধ্যে এসব কার্যক্রম পরিচালনা করা উচিত।
সংগঠনের সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম, সমাজকর্মী ও নারী উদ্যোক্তা শামা হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপি নেতা আবদুল কাইয়ুম জালালি পংকী, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ সিদ্দিকী, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রেজাউল করিম নাচনসহ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ  বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে জুস উৎপাদন: সুপারভাইজারের ১ বছরের কারাদণ্ড
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST