
পোরশা নওগাঁ থেকে মোঃ কামরুজ্জামান সরকার বাবু:
নওগাঁর পোরশায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় এর দপ্তর ও ২ নং তেতুলিয়া ইউনিয়ন পরিষদের যৌথ আয়োজনে আজকে শনিবার সকালে ডেঙ্গু সহ – মশাবাহিত রোগ প্রতিরোধ সম্মিলিত পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ ইং উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে এক বিশাল Rally বের হয় উপজেলার ২নং তেতুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বর থেকে Rally টি উপজেলার ২ নং তেতুলিয়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সামনে এসে সমাপ্ত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে rally নেতৃত্ব দেন নওগাঁ ১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পোরশা থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান, প্যানেল চেয়ারম্যান সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ, সচিব ও হিসাব সহকারী সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ প্রমুখ।


