PriyoKhobor-PNG
রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:৪৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

বগুড়ায় প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে জুতা-মোজা বিতরণ

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ৩:৩৮ অপরাহ্ণ
| 43
Link Copied!

‎ এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

‎বেসিক এডুকেশন অ্যান্ড লিটারেসি মাস উপলক্ষে বগুড়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে জুতা ও মোজা বিতরণ করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বগুড়া শহরের শিববাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোটারি ক্লাব অব বগুড়ার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪১-বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা।‎কর্মসূচির আওতায় বিদ্যালয়ের প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে জুতা ও মোজা তুলে দেওয়া হয়।

এ সময় আয়োজকেরা বলেন, শিশুদের বিদ্যালয়মুখী করার পাশাপাশি তাদের প্রয়োজনীয় শিক্ষা-সামগ্রী ও আনুষঙ্গিক উপকরণ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মৌলিক প্রয়োজন পূরণে এ ধরনের উদ্যোগ তাদের পড়াশোনার পরিবেশকে আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ ও সহায়ক করে তুলতে ভূমিকা রাখবে।

‎রোটারি ক্লাব অব বগুড়ার পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি অব্যাহত রাখার উদ্যোগ রয়েছে।‎কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও রোটারি ক্লাবের সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  দুই বছরের সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, নগদ টাকা ও স্বর্ণালংকার খোয়া যাওয়ার অভিযোগ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST