PriyoKhobor-PNG
শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:১২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

কেশবপুরে স্বেচ্ছাসেবী সংস্থা শেকড়ের সন্ধানের আয়োজনে নজরুল বর্ষ উদযাপিত

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ৮:০৮ পূর্বাহ্ণ
| 13
Link Copied!
নিজস্ব প্রতিবেদক, কেশবপুর(যশোর):
দক্ষিণ-পশ্চিম বাংলাদেশের ইতিহাসের শীর্ষে থাকা প্রাচীন জনপদ যশোর জেলার উন্নয়নশীল কেশবপুর উপজেলার আধুনিক পৌরসভাধীন আর্তমানবতার কল্যাণে নিবেদিত স্বেচ্ছাসেবী বেসরকারী উন্নয়ন সংস্থা, যা কিছু মানুষের কল্যাণে- তারই সাথে”শেকড়ের সন্ধানে” নানান আয়োজনে,নজরুল বর্ষ পালন ২০২৬-২৭ এর ৪র্থ পর্ব ও মাসিক অধিবেশন‌ অনুষ্ঠিত করেছে।শেকড়ের সন্ধানের মিডিয়া উপদেষ্টা ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ এর সভাপতিত্বে শুক্রবার বিকালে কেশবপুর থানা গেটের সামনে অবস্থিত সংস্থার অফিস মিলনায়তনে “শেকড়ের সন্ধানের প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ মিজানুর রহমান মায়ার পরিচালনায় অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির,সহ-সভাপতি মাসুদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুকনগর প্রেসক্লাবের সভাপতি কবি রুহুল আমীন, শেকড়ের সন্ধানের সাহিত্য উপদেষ্টা কবি ও চিকিৎসক আবুবকর সিদ্দিক‌ এবং সাপ্তাহিক পল্লীকথা পত্রিকার তথ্যপ্রযুক্তি ও ব্যবস্থাপনা সম্পাদক দেবব্রত ঘোষ ।বিভিন্ন সৃজনশীল বিষয়ে অংশগ্রহণ করেন শেকড়ের সন্ধানের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, অফিস ব্যবস্থাপক কবি আঃ হাই আল-হাদী, প্রচার সম্পাদক নূর হোসেন বাঁধন, আল মামুন প্রমূখ ।অনুষ্ঠানে অতিথি বরণ উপস্থিত সকলের মাঝে সংস্থার প্রতিষ্ঠাতা কর্তৃক রচিত, সম্পাদিত ও প্রকাশিত বিভিন্ন বই উপহার প্রদান, পুরস্কার বিতরণ, আবৃত্তি,স্মৃতিচারণ, গল্প, সংগীত আলোচনা ইত্যাদি সহ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম’র জীবন ও কর্ম নিয়ে বৃহত পরিসরে আলোচনা করা হয়। অনুষ্ঠানে ডেঙ্গু ও সর্পদংশন এবং পরিবেশ সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি ও করণীয় শীর্ষক মত বিনিময় ও আলোচনা করা ও সংস্থার বিভিন্ন স্তরের অসুস্থ্য সদস্য ও স্বজনদের আশুসুস্থ্যতার জন্য দোয়া কামনা করা হয়।
উল্লেখ থাকে যে “শেকড়ের সন্ধানে” ১৯৯৯ সাল থেকে বহুমূখী সেবা, শিক্ষা,উন্নয়ন, গবেষণা, প্রকাশনা, জরুরী সহায়তা, মূল্যায়ণ সহ নানান রকম সেবামুলক কার্যক্রম স্বেচ্ছায় পরিচালনা ও বাস্তবায়ন করছে।
আরও পড়ুনঃ  বেলাবোতে দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST