
আব্দুল্লাহ আল মামুন, যশোর:
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনিরামপুর উপজেলা নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর বিকেলে মণিরামপুর রাজিয়া কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব ইবাদুল ইসলাম খালাসীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক গাজী সহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ইসলামী আন্দোলনের দপ্তর সম্পাদক মুফতি মঈনুদ্দীন আজাদ।
অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান গাজী সহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা ইমদাদুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।


