PriyoKhobor-PNG
বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:০৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়া শিবগঞ্জে মিঠাইয়ের নতুন আধুনিক আউটলেটের উদ্বোধন

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ২৩, ২০২৬ ৭:৩৯ অপরাহ্ণ
| 7
Link Copied!
‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
‎বগুড়ার শিবগঞ্জে নাগর বন্দর ব্রিজসংলগ্ন এলাকায় জনপ্রিয় ফুড ব্র্যান্ড ‘মিঠাই’-এর নতুন ও আধুনিক আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় আলহাজ্ব মোহাম্মদ জুলফিকার আলী সরকারের ফ্র্যাঞ্চাইজি পরিচালনায় শিবগঞ্জ উপজেলায় প্রথমবারের মতো মিঠাইয়ের এই চেইন শপের যাত্রা শুরু হয়।‎উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস এম তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চৌধুরী আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম রতন। এছাড়া মিঠাইয়ের চিফ অপারেটিং অফিসার (COO) এস এম হাফিজুর রহমান, ডেপুটি জেনারেল ম্যানেজার (DGM) অমিতাভ রায়, উত্তরবঙ্গের এরিয়া ম্যানেজার আবু হানিফ, প্রভাষক আশরাফুল ইসলাম, বিহার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কাসেম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ বি এম মাসুদ রানা, সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, ব্যবসায়ী জয় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে অতিথিরা কেক কাটেন এবং ফিতা উন্মোচনের মাধ্যমে নতুন আউটলেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।‎উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শিবগঞ্জে আধুনিক পরিবেশে মানসম্মত খাবারের নতুন একটি চেইন শপ চালু হওয়ায় স্থানীয়দের জন্য খাবার ও আড্ডার নতুন একটি গন্তব্য তৈরি হয়েছে। পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার পাশাপাশি খাবারের গুণগত মান ধরে রাখতে পারলে প্রতিষ্ঠানটি স্থানীয় গ্রাহকদের আস্থা অর্জন করতে সক্ষম হবে বলে তারা আশা প্রকাশ করেন।‎নতুন আউটলেটটিতে নান্দনিক সাজসজ্জার পাশাপাশি বিভিন্ন ধরনের কেক, পেস্ট্রি, মিষ্টি, ফাস্টফুড, স্ন্যাক্স ও রিফ্রেশমেন্ট আইটেমের ব্যবস্থা রাখা হয়েছে। শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী ক্রেতাদের কথা বিবেচনা করে খাবারের বৈচিত্র্য সাজানো হয়েছে বলে আয়োজকরা জানান।
‎আয়োজকদের প্রত্যাশা, শিবগঞ্জের পাশাপাশি আশপাশের এলাকার মানুষের জন্যও নতুন এই আউটলেট একটি আকর্ষণীয় খাবারের গন্তব্য হিসেবে পরিচিতি লাভ করবে।
আরও পড়ুনঃ  যশোর জেলা প্রশাসকের কাছে প্রকাশনা বন্ধের আবেদন জানালো মণিরামপুর রিপোর্টার্স ক্লাব।
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST