PriyoKhobor-PNG
সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:২৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ভোলায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ২০, ২০২৬ ১১:১২ পূর্বাহ্ণ
| 12
Link Copied!

মোঃ নুরুদ্দিন,ভোলা প্রতিনিধি:

ভোলার পশ্চিম ইলিশা ইউনিয়নের বাগেরহাট বাজার সংলগ্ন তেঁতুলিয়া নদীর ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।যুবশক্তি ছাত্রকল্যাণ সংঘ ও পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় যুবসমাজ, সংগঠনের সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।স্থানীয়রা জানান, তেঁতুলিয়া নদীর তীব্র ভাঙনে প্রতিনিয়ত নদীর পাড় বিলীন হচ্ছে। এতে শিক্ষা প্রতিষ্ঠান, বসতবাড়ি ও স্থানীয় মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে আরও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন তারা।মানববন্ধনে বক্তারা বলেন, নদীভাঙন রোধে অস্থায়ী বা অপরিকল্পিত ব্যবস্থা নয়, বরং দীর্ঘমেয়াদি ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে হবে। একই সঙ্গে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।এ সময় বক্তব্য রাখেন নেওয়াজ শরীফ, নির্বাহী পরিচালক, পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা। তিনি বলেন, তেঁতুলিয়া নদীর ভাঙনে স্থানীয় মানুষের বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনা ঝুঁকির মধ্যে রয়েছে। মানুষের নিরাপত্তা ও ভবিষ্যৎ রক্ষায় দ্রুত একটি টেকসই বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মো. আনোয়ার মিয়া, ওমর ফারুক গাজী, আবুল কালাম খলিফা, সিরাজুল ইসলাম খলিফা, আব্দুর রহমান রনি, হান্নান সামি বাঘাসহ সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তেঁতুলিয়া নদীর ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণের জোর দাবি জানানো হয়।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে মন্দির দখলকে কেন্দ্র করে ইসকন ও সাধারন সনাতনীদের সংঘর্ষ, আহত ৪
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST