বগুড়া সদর উপজেলার বারোপুর বাঁশবাড়িয়া এলাকায় বায়তুর রহিম জামে মসজিদের পুনর্নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) মসজিদ প্রাঙ্গণে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি ও বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহুরুল আলম, নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাজিবুল করিম রাফি, নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মানিক এবং সাংগঠনিক সম্পাদক আল আমিন পেস্তা।বায়তুর রহিম জামে মসজিদ কমিটির সভাপতি গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মসজিদ কমিটির সদস্য ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।এ সময় বক্তারা মসজিদের পুনর্নির্মাণ কাজ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে মসজিদটির ভূমিকা আরও বিস্তৃত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম পুনর্নির্মাণ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। তিনি মসজিদের উন্নয়নকাজে সবার সহযোগিতা কামনা করেন।স্থানীয়দের প্রত্যাশা, পুনর্নির্মাণ শেষে বায়তুর রহিম জামে মসজিদটি এলাকার মুসল্লিদের জন্য আরও আধুনিক, সুবিধাজনক ও উপযোগী ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।