PriyoKhobor-PNG
শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৪১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

পূর্ণভবা নদীতে নৌকাডুবি, শিশুসহ ১০৯ যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা, সুতি জালের উপকরণের সঙ্গে ধাক্কা

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ৬:৫১ অপরাহ্ণ
| 11
Link Copied!

​পোরশা ( নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর এলাকার পূর্ণভবা নদীতে একটি মর্মান্তিক নৌকাডুবির ঘটনা ঘটেছে। পিকনিক থেকে ফেরার পথে সুতি জালের উপকরণের সঙ্গে ধাক্কা লেগে নৌকার তলা ফেটে এই দুর্ঘটনা ঘটে। এতে শিশুসহ প্রায় ১০৯ জন যাত্রী ছিলেন।
​স্থানীয় সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার বিভীষণ এলাকা থেকে একটি পিকনিকের দল নৌকাযোগে আনন্দভ্রমণে বের হয়েছিল। আসার পথে কোনো প্রকার সমস্যা না হলেও, ফেরার পথে পূর্ণভবা নদীর নির্দিষ্ট পয়েন্টে পৌঁছালে নদীতে পাতা সুতি জালের বাঁধের উপকরণে ধাক্কা লাগলে নৌকার তলা আটকে যায়। জালের শক্ত বাঁশ ও কাঠামোর সঙ্গে সজোরে ধাক্কা লেগে নৌকার তলা ভেঙে মুহূর্তের মধ্যে পানি ঢুকে এটি ডুবে যায়।

​নৌকাডুবির পর তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন ও নদীর পাশের ছোট ছোট নৌকা নিয়ে এগিয়ে এসে যাত্রীদের উদ্ধার করে। বর্তমানে সৃষ্টি কর্তার রহমতে আলহামদুলিল্লাহ ১০৯ জন যাত্রী সুস্থ আছে।

আরও পড়ুনঃ  রেললাইনে উল্টে পড়ল বালুভর্তি ট্রাক, বন্ধ কুড়িগ্রামের ট্রেন চলাচল
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST