PriyoKhobor-PNG
শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:১৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

সুস্থ সংস্কৃতি চর্চার কারনে আগামীর প্রজন্ম একটি আলোকিত বাংলাদেশ পাবে”-আনিছুর রহমান লিটন

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ১৭, ২০২৬ ১১:২৮ অপরাহ্ণ
| 26
Link Copied!

রতন রায় :কুড়িগ্রাম জেলা প্রতিনিধি,

রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আজ অনুষ্ঠিত হয়েছে “শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬”-এর প্রথম সেমিফাইনাল। ফুটবলপ্রেমীদের উৎসাহ-উদ্দীপনা ও খেলোয়াড়দের প্রতিযোগিতামূলক পারফরম্যান্সে মাঠ হয়ে ওঠে তারুণ্যের মিলনমেলা।

টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আনিছুর রহমান লিটন, আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, রাজারহাট উপজেলা শাখা। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদুল হাসান আল মারজান, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

 

এছাড়া উপস্থিত ছিলেন টুর্নামেন্টের পরিচালক মোঃ নয়ন আলী, সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, রাজারহাট উপজেলা শাখা; বিশেষ অতিথি মোঃ রুবেল চৌধুরী, সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, রাজারহাট উপজেলা শাখা; সার্বিক সহযোগী মোঃ হেলালুজ্জামান হেলাল, যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, রাজারহাট উপজেলা শাখা; এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

প্রধান অতিথি মোঃ আনিছুর রহমান লিটন বলেন, “আজকের এই সুস্থ সংস্কৃতি চর্চার কারণে আগামীর প্রজন্ম একটি আলোকিত বাংলাদেশ পাবে।” তার এই বক্তব্যে খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক চর্চার প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রতিফলিত।

 

বিকালের মাঠের খেলায় প্রথম সেমিফাইনাল ঘিরে ছিল ব্যাপক উত্তেজনা। দুই দলের খেলোয়াড়রা মাঝমাঠে বল দখলের লড়াই, ডিফেন্স ভাঙার কৌশল, পাসিং, ড্রিবল ও গোলমুখে আক্রমণে” রতিগ্রাম একাদশ টিম বিজয় লাভ করে ” নিজেদের দক্ষতা প্রদর্শন করেন। ফুটবলের এমন প্রতিযোগিতামূলক আবহ তরুণদের মধ্যে শৃঙ্খলা, দলগত মনোভাব ও নেতৃত্বের গুণ বিকশিত করতে সহায়ক বলে মনে করছেন আয়োজকরা।

আয়োজকরা জানান, টুর্নামেন্টের বাকি খেলা নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। তারা সকলের সহযোগিতা কামনা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন অব্যাহত রাখার আশা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ভবিষ্যৎ প্রজন্ম রক্ষার আহ্বান....বেলাবোতে স্বাস্থ্য মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST