PriyoKhobor-PNG
শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৪৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

নবাবগন্জ থানা পুলিশ কর্তৃক গাঁজার গাছ সহ গ্রেফতার-০১

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ১৭, ২০২৬ ১১:১৮ অপরাহ্ণ
| 12
Link Copied!

 

মাহবুব হোসেন মেজর দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

দিনাজপুরের নবাবগঞ্জে বসতবাড়ির ছাঁদে গোপনে গাঁজা চাষের অভিযোগে মোঃ রাজু মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে নবাবগন্জ থানা পুলিশ। এ সময় তার বাড়ির ছাঁদ থেকে আনুমানিক ১০ কেজি ওজনের কাঁচা গাঁজার গাছ উদ্ধার করেন।

 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আনুঃ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দাউদপুর ইউনিয়নের হালুয়াঘাট গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

 

পুলিশ জানায়, হালুয়াঘাট গ্রামের মোঃ মজমুলের ছেলে রাজু মিয়া তার নিজ বসতবাড়ির ছাঁদে গোপনে মাদকদ্রব্য গাঁজার গাছ চাষ করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নবাবগঞ্জ থানা পুলিশের একটি চৌকসদল অভিযান চালিয়ে ছাঁদ থেকে আনুমানিক ১০ কেজি ওজনের কাঁচা গাঁজার গাছ উদ্ধার করেন।এবং রাজু মিয়াকে হাতে নাতে গ্রেফতার করেন।

 

এ ঘটনায় গ্রেফতার রাজু মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

 

বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগন্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল কুদ্দুস।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।

আরও পড়ুনঃ  পাইকগাছার অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত জনপদ চাঁদখালীর কাটাবুনিয়া ; বর্ষা মৌসুমে তলিয়ে যায় চলাচলের রাস্তা, বাঁশের সাঁকো একমাত্র ভরসা 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST