PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৩৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

দিঘলিয়ায় বাদীর পক্ষে সাংবাদিক ফোন করায় ওসি নাখোশ মামলা না করেই ফিরে যেতে হলো বাদীকে

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ১৭, ২০২৬ ৭:৪২ অপরাহ্ণ
| 44
Link Copied!
দিঘলিয়া প্রতিনিধিঃ
দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের হাজীগ্রাম নিবাসী মোঃ আইউব আলী খান সঙ্গীয় স্বজনদের নিয়ে মামলা দায়ের করতে এসেও এজাহার কপি হাতে নিয়ে ফিরতে হলো বাড়িতে।বাদী ও তার স্বজনদের পক্ষে মোবাইলে কথা বলায় ওসি হয়েছেন নাখোশ। ঘটনার বিবরণে প্রকাশ, গত ৯/৯/২০২৬ ইং তারিখ দিবাগত রাত ৩ টার সময় মোঃ লিটন মোল্যার পুত্র মোঃ রানা মোল্যা আইয়ুব আলীর বাড়ির ইজিবাইকের ঘরের পাশে সন্দিহানভাবে ঘোরাঘুরি করতে থাকে। আইয়ুব আলী তাকে দেখে বাড়ি চলে যেতে বলেন।ঐদিন উক্ত রানা মোল্যা পুণরায় তার ইজিবাইকের ঘরের পাশে পূর্বের ন্যায় ঘুরতে থাকে। এ ঘটনা রানার অভিভাবকদের জানানোর জেরে গত ১০/৯/২০২৬ ইং তারখ সন্ধ্যা ৭ টার দিকে আইয়ুব আলী খান পথেরবাজার ভ্যানের উপর বসা অবস্থায় উক্ত রানা মোল্যা পিছন থেকে কাঠের বাতা দিয়ে সজোরে আঘাত করে রক্তাক্ত জখম করে।এ সময় আইয়ুব আলী মাটিতে পড়ে গেলে রানা এলোপাতাড়িভাবে আইয়ুব আলীর সারা শরীরে আঘাত করে। এ সময় আশপাশের লোকজন দৌঁড়ে এলে উক্ত রানা মোল্যা ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে উক্ত রানা মোল্যা ও তার এক সহযোগী লিটনকে সাথে নিয়ে আইয়ুব আলীর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের গালাগালি ও ভয়ভীতি প্রদর্শন করে। লোকজন তাকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।এ ঘটনায় আহত আইউব আলী খানের পুত্র মোঃ আরিফ হোসেন খান (২৪) বাদী হয়ে গত ১১/৯/২০২৬ ইং তারিখ দিঘলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আইয়ুব আলী খান চিকিৎসা শেষে তার ভাই আনোয়ার হোসেন খান, পুত্র মোঃ আরিফ হোসেন খান ও তার মামাকে সাথে নিয়ে গত ১৬/০৯/২০২৬ ইং তারিখ দিঘলিয়া থানায় আসেন এবং এজাহার কপি হাতে নিয়ে থানার সামনে অপেক্ষা করতে থাকেন।
কারণ দিঘলিয়া থানায় ওসি উপস্থিত ছিলেন না। জনৈক সাংবাদিক বাদীপক্ষের সাথে পূর্ব পরিচিতির জের ধরে মোবাইলে ওসি কোথায় জানতে চেয়ে যোগাযোগ করায় দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম সাংবাদিকের সাথে চরম ক্ষোভ প্রকাশ করেন।তিনি আরও জানান সাংবাদিকের সাথে কেন যোগাযোগ করল। পরবর্তীতে খোঁজ নিয়ে জানা গেছে ওসি তাদের মামলা না নিয়ে এজাহার হাতে বাড়ি পাঠিয়ে দিয়েছেন।
আরও পড়ুনঃ  বরেন্দ্র প্রেস ক্লাব সভাপতিকে কুপিয়ে হত্যাচেষ্টা: আসামী সুরুজ আলী কারাগারে
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST