PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:১৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

নারায়ণপুরে ভূমি উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ১৭, ২০২৬ ৭:৪৬ পূর্বাহ্ণ
| 14
Link Copied!
বেলাবো (নরসিংদী) প্রতিনিধি :
নরসিংদীর বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি উপসহকারী কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী ও সেবাপ্রত্যাশীরা।বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় নারায়ণপুর ইউনিয়ন ভূমি অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নারায়ণপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার সেবাপ্রত্যাশী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।মানববন্ধনে বক্তারা বলেন, ভূমি উপসহকারী কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম নারায়ণপুর ইউনিয়নে যোগদানের পর থেকে সাধারণ মানুষ ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণে সহযোগিতা পেয়ে আসছেন। তাদের দাবি, তাঁর বিরুদ্ধে দায়ের করা অভিযোগের বিষয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা প্রয়োজন।বক্তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল নিজেদের স্বার্থ হাসিল করতে না পেরে ওই কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ দায়ের করেছে। তাদের দাবি, একজন সরকারি কর্মকর্তাকে হয়রানি ও মানসিকভাবে চাপে রাখার উদ্দেশ্যে এ ধরনের অভিযোগ করা হয়ে থাকতে পারে।মানববন্ধনে বক্তব্য দেন সার্জেন্ট হারুন অর রশিদ, সহ-সভাপতি, দুলালকান্দি বাজার পরিচালনা কমিটি; লিলু মিয়া, সভাপতি, দুলালকান্দি বাজার পরিচালনা কমিটি; রফিকুল ইসলাম রানা, বিএনপি কর্মী এবং গোলাম অহিদুল ইসলাম চিশতি, চিকিৎসক, নারায়ণপুর বাজার।
বক্তারা আরও বলেন, অভিযোগটি সঠিকভাবে তদন্ত করে যদি তা ভিত্তিহীন প্রমাণিত হয়, তাহলে তা প্রত্যাহারের পাশাপাশি অভিযোগের পেছনে কোনো ষড়যন্ত্র বা উদ্দেশ্য থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত ঘটনা জনসম্মুখে তুলে ধরার দাবি জানান। একই সঙ্গে সাধারণ সেবাপ্রত্যাশীদের হয়রানি বন্ধ এবং ভূমি অফিসের সেবার পরিবেশ স্বাভাবিক রাখার আহ্বান জানান তারা।মানববন্ধন শেষে এলাকাবাসীর পক্ষ থেকে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।
আরও পড়ুনঃ  বাংলাদেশ গীতা পরিষদ সীতাকুণ্ড‌ উপজেলার কমিটি ঘোষণা!
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST