PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:১৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ধর্মপাশায় বিদেশগামী যাত্রীদের জন্য বিশেষ সচেতনতামূলক প্রোগ্রাম

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ১৭, ২০২৬ ৭:৩৫ পূর্বাহ্ণ
| 10
Link Copied!
অলি হাসান সৃজন স্টাফ রিপোর্টার:
বিদেশগামী যাত্রীদের নিরাপদ ও সঠিক প্রক্রিয়ায় বিদেশ যাওয়ার বিষয়ে সচেতনতা বাড়াতে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গাছতলা বাজারে বিশেষ সচেতনতামূলক ও তথ্যবহুল প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৬ সেপ্টেম্বর) Mansurah Travels Group of Companies-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিদেশ যেতে আগ্রহী ও বিদেশগামী যাত্রীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ধারণা দেওয়া হয়।প্রোগ্রামে বিদেশ যাওয়ার সঠিক ও নিরাপদ প্রক্রিয়া, ভিসা ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই, প্রতারণা ও দালালচক্র থেকে নিরাপদ থাকার উপায়, বিদেশ যাওয়ার আগে প্রয়োজনীয় প্রস্তুতি এবং বিদেশগামী যাত্রীদের অধিকার ও দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়।এ ছাড়া হয়রানি ও বিভিন্ন ধরনের ঝামেলা এড়িয়ে কীভাবে বৈধ ও নিরাপদ প্রক্রিয়ায় বিদেশে যাওয়া যায়, সে বিষয়েও উপস্থিত যাত্রীদের বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।আয়োজকরা বলেন, বিদেশ যাওয়ার ক্ষেত্রে অনেকেই পর্যাপ্ত তথ্যের অভাবে প্রতারণার শিকার হন। তাই বিদেশগামীদের সচেতন করা এবং বৈধ প্রক্রিয়ায় বিদেশ যাওয়ার বিষয়ে সঠিক তথ্য পৌঁছে দেওয়াই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Mansurah Travels Group of Companies-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মিজানুর রহমান মিজান, জেনারেল ম্যানেজার রিয়ান নুর ইসলাম, তৌহিদুল ইসলাম অনিকসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।এ সময় আরও উপস্থিত ছিলেন পাইকুরাটি ইউনিয়নের সাবেক আহ্বায়ক মোরশেদ খোকন, পাইকুরাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দীন জিয়া, সভাপতি মোহাম্মদ উল্লাহ, পাইকুরাটি ইউনিয়ন যুবদলের সভাপতি জালাল উদ্দীন, পাইকুরাটি ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মিজজা সেকুল এবং বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ছাত্রদলের আহ্বায়ক নাজমুল ইসলাম তপু।
অনুষ্ঠানে বিদেশগামী যাত্রীদের উদ্দেশে বৈধ কাগজপত্র যাচাই করে এবং সরকারি নিয়মনীতি অনুসরণ করে বিদেশ যাওয়ার আহ্বান জানানো হয়।
আরও পড়ুনঃ  জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে শৈলকুপায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST