PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৩৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বোয়ালমারীতে সাতৈর-ডোবরা সড়ক চলাচলের অযোগ্য, চরম ভোগান্তিতে এলাকাবাসী

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ১৬, ২০২৬ ১:৩৫ অপরাহ্ণ
| 9
Link Copied!
মুশফিকুর রহমান, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর বাজার থেকে ডোবরা গ্রামের যাতায়াতের প্রায় ৪ কিলোমিটার গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সড়কটির বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে গর্ত ও খানাখন্দ। কোথাও কোথাও রাস্তা প্রায় পানি সমতলে চলে এসেছে। ফলে যানবাহন চলাচল তো বটেই, সাধারণ মানুষের হেঁটে চলাচলেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।স্থানীয়রা জানান, সাতৈর-ডোবরা সড়কটি এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন ১০ থেকে ১৫ হাজার মানুষের যাতায়াতের সড়কটির দুই পাশে রয়েছে বিস্তীর্ণ ফসলের মাঠ। মাঠের ফসল কেটে কৃষকেরা এই সড়ক দিয়েই বাড়িতে নিয়ে যান। চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।সড়কটির দুই পাশে রয়েছে পুকুর ও জলাবদ্ধ এলাকা। ফলে সড়কের মাটি অনেকটা নরম ও দুর্বল হয়ে পড়েছে। এছাড়া ডোবরা এলাকায় অবস্থিত আকিজ-বশির জুট মিলে নিয়মিত ভারী যানবাহন চলাচল করায় বিভিন্ন স্থানে দেবে যাচ্ছে। । প্রায় ৪০ টন ওজনের যানবাহন চলাচলের কারণে সড়কটি দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।স্থানীয় ভ্যান চালক নাইম জানান, সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দ থাকায় প্রায়ই দুর্ঘটনার শিকার হতে হচ্ছে পথচারী ও যানবাহন চালকদের। বিশেষ করে রাতে চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে।সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রফিউল আলম বলেন, “সড়কটির বেহাল দশার জন্য ডোবরা মিলের ভারী যানবাহনকে অনেকটাই দায়ী করা যায়। এর আগে কয়েকবার সড়কটি সংস্কার করা হলেও ভারী যানবাহন চলাচলের কারণে তা দীর্ঘস্থায়ী হয়নি।
”তিনি আরও বলেন, “সড়কটি নতুন করে সংস্কারের জন্য আবেদন করা হয়েছে। এলজিইডির বাছাই করা কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কের তালিকায় সাতৈর-ডোবরা সড়কটিও অন্তর্ভুক্তের জন্য উপজেলা প্রকৌশলকে বলা হয়েছে। নতুন করে কাজটি বাস্তবায়ন করা গেলে সড়কটি ১৬ ফুট প্রশস্ত হবে এবং প্রায় ৪০ টন ধারণক্ষমতা সম্পন্ন হবে। তখন ভারী যানবাহন চলাচলেও সড়কের সমস্যা হবে না। এ ব্যপারে ইনকিলাব পত্রিকার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চান তিনি।”চেয়ারম্যান রফিউল আলম জানান, সাতৈর ইউনিয়ন পরিষদ থেকে ডোবরা মিল পর্যন্ত আরেকটি বিকল্প সড়ক রয়েছে। বর্তমানে মিলের ভারী যানবাহন এই সড়ক দিয়েও চলাচল করছে। এভাবে চলতে থাকলে বিকল্প সড়কটিও ঝুঁকির মধ্যে পড়বে এবং একসময় সেটিও চলাচলের অনুপযোগী হয়ে যেতে পারে।বোয়ালমারী উপজেলার প্রকৌশলী পূর্ণেন্দু সাহা বলেন, রাস্তা সম্পর্কে আমরা অবগত আছি।সাতৈর থেকে দাদবুর ৫.১৫ কিলোমিটার রাস্তা ফরিদপুর-রাজবাড়ি জেলার গুরুত্বপূর্ণ গ্রামীন উন্নয়ন প্রকল্প এবং ঢাকা, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিং বিভাগের গুরুত্বপূর্ণ পাকা সড়ক মেরামত /প্রশস্তকরণ প্রকল্পের তালিকায় এই রাস্তাটি অন্তর্ভুক্ত করা আছে। তবে তিনি কবে নাগাদ প্রকল্পের কাজটি বাস্তবায়ন হবে তা বলতে পারছি না।
তিনি বলেন, যদি প্রকল্পে এই রাস্তা পাশ না হয় তাহলে উপজেলা বার্ষিক মেইনটেনেন্স প্রোগ্রামের মাধ্যমে এটি সংস্কার করে দেওয়ার চেষ্টা করবো।  ভুক্তভোগী এলাকাবাসীর দাবি, আগের সংস্কার কাজ যথাযথ মান বজায় রেখে করা হয়েছে কিনা সেটি খতিয়ে দেখা হোক। গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করা হোক। পাশাপাশি ভবিষ্যতে সড়কের স্থায়িত্ব নিশ্চিত করতে ভারী যানবাহন চলাচলের উপযোগী করে টেকসইভাবে নির্মাণেরও দাবি জানিয়েছেন তারা।
আরও পড়ুনঃ  চট্টগ্রামে সড়ক-ফুটপাত থেকে দুই শতাধিক দোকান উচ্ছেদ, হকারদের ক্ষোভ, নোটিশ ছাড়াই অভিযান
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST