PriyoKhobor-PNG
মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:১৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ায় ১১ দলের লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ১৫, ২০২৬ ৬:৪১ অপরাহ্ণ
| 24
Link Copied!
‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
আগামী ১৯ সেপ্টেম্বর গণভোটের গণরায় বাস্তবায়ন, গণহত্যার বিচার, তেল-গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকানোসহ বিভিন্ন দাবিতে ১১ দলীয় জোটের ঢাকা-রংপুর অভিমুখী লংমার্চ ও বগুড়ার মাটিডালী বিমান মোড়ে আয়োজিত সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বগুড়া মহানগর শাখা।
‎মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে বগুড়া মহানগর জামায়াতের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।‎সভায় বক্তব্য দেন মহানগর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ, সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, অধ্যাপক রফিকুল আলম, অ্যাডভোকেট আল আমিন, মাওলানা আব্দুল হামিদ বেগ, অধ্যক্ষ ইকবাল হোসেন, নিজাম উদ্দিন এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বগুড়া মহানগর সভাপতি শফিকুল ইসলাম শফিকসহ স্থানীয় নেতারা।‎সভায় নেতারা বলেন, দেশের চলমান বিভিন্ন সংকট ও জনদুর্ভোগ নিরসনে জনগণের দাবি আদায়ের লক্ষ্যে ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সফল করতে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। লংমার্চে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে সাংগঠনিক প্রস্তুতির পাশাপাশি ব্যাপক প্রচার-প্রচারণার ওপর গুরুত্বারোপ করা হয়।প্রস্তুতির বিষয়ে মহানগর জামায়াতের প্রচার সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন বলেন, ‘সরকারের প্রতি বিরক্ত জনগণ স্বতঃস্ফূর্তভাবে লংমার্চে অংশ নেবে। আমরা আশা করছি, বগুড়ার মাটিডালী বিমান মোড়ের সমাবেশে দেড় লক্ষাধিক মানুষের সমাগম হবে।’
‎তিনি আরও জানান, লংমার্চ ও সমাবেশ সফল করার প্রস্তুতি এবং কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরতে বুধবার সকাল ১১টায় বগুড়ার টিএমএসএস মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর এ টি এম আজহারুল ইসলাম এমপি উপস্থিত থাকবেন।‎আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, কর্মসূচি ঘিরে বগুড়ায় ব্যাপক জনসম্পৃক্ততা তৈরি হয়েছে। সমাবেশকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও কর্মতৎপরতা চলছে।
আরও পড়ুনঃ  ফেনী সীমান্তে প্রায় ২ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST