PriyoKhobor-PNG
মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

দুর্ঘটনায় আহত মাসুমের পাশে বিক্রয় প্রতিনিধি জোট, বাসায় গিয়ে দিলেন চিকিৎসা সহায়তা

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ১৫, ২০২৬ ২:০৫ অপরাহ্ণ
| 9
Link Copied!

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ, দিনাজপুর। প্রতিনিধি:

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত নীলফামারী জেলা বিক্রয় প্রতিনিধি জোটের সদস্য মো. মাসুমের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের দিনাজপুর জেলা শাখা।সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টায় বীরগঞ্জে মাসুমের বাসায় গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় তার চিকিৎসার জন্য পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।জানা গেছে, মাসুম নীলফামারীতে প্রাণ গ্রুপে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত। প্রায় ১৫ দিন আগে নীলফামারী থেকে মোটরসাইকেলে বীরগঞ্জে ফেরার পথে খানসামা ঘাটপাড় এলাকায় রাইয়ান ফিলিং স্টেশনের সামনে অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন তিনি।দুর্ঘটনায় তার চোয়াল, দাঁতের মাড়ি, ডান হাত, ঘাড় ও চোখে গুরুতর আঘাত লাগে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার অস্ত্রোপচার ও চিকিৎসা চলছে। দীর্ঘ চিকিৎসায় বিপুল অর্থ ব্যয় হওয়ায় আর্থিক সংকটে পড়েছে তার পরিবার।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের বিভাগীয় নির্বাচন কমিশনার মো. সারোয়ার হোসেন বাবু, দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. কামরুজ্জামান মিলন, সাধারণ সম্পাদক সন্দ্বীপ বৈশ্য, সিনিয়র সহ-সভাপতি মো. শাহ আলম রানা, দিনাজপুর শহর শাখার সভাপতি মো. আহসান হাবীব শাওন, ঠাকুরগাঁও জেলা সভাপতি মো. ফিরোজুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. সেলিম রেজা, কাহারোল উপজেলা সভাপতি মো. আলমগীর হোসেন, বোচাগঞ্জ উপজেলা সভাপতি মো. সায়েম ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।এছাড়াও বীরগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা মো. শাহীন আলম, ২১ সদস্যের উপজেলা কমিটির নেতৃবৃন্দ ও সংগঠনের সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।নেতৃবৃন্দ বলেন, বিক্রয় প্রতিনিধি জোট একটি বৃহৎ পরিবার। কোনো সদস্য বিপদে পড়লে তার পাশে দাঁড়ানো সংগঠনের দায়িত্ব। তারা মাসুমের দ্রুত সুস্থতা কামনা করে চিকিৎসা সম্পন্ন না হওয়া পর্যন্ত সামর্থ্য অনুযায়ী পাশে থাকার আশ্বাস দেন।মাসুমের বাবা মো. আক্তারুল ইসলাম সংগঠনের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ছেলের বিপদের সময়ে তাদের পাশে পেয়ে তিনি অত্যন্ত খুশি।

আরও পড়ুনঃ  চুয়াডাঙ্গায় ডুগডুগী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST