PriyoKhobor-PNG
মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৫২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

জয়দেবপুর থানা আকস্মিক পরিদর্শনে গাজীপুরের পুলিশ সুপার

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ১৪, ২০২৬ ৯:২৫ অপরাহ্ণ
| 14
Link Copied!

নজরুল ইসলাম, গাজীপুর :

গাজীপুরের জয়দেবপুর থানা আকস্মিক পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি জয়দেবপুর থানা পরিদর্শন করেন। এ সময় থানায় উপস্থিত কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা দেন পুলিশ সুপার।পরিদর্শনকালে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশিত করণীয় ও বর্জনীয় বিষয় সম্পর্কে কর্মকর্তা ও সদস্যদের অবহিত করা হয়। পাশাপাশি পেশাদারিত্ব, নৈতিকতা ও মূল্যবোধ সমুন্নত রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।পরে পুলিশ সুপার থানার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র পর্যালোচনা করেন এবং কর্মকর্তা ও সদস্যদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। সরকারি সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও দেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) খন্দকার আশফাকুজ্জামান, বিপিএম, জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুনসহ থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  বেলাবোতে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন ও সড়ক তথ্য যাচাইকরণ কর্মশালা অনুষ্ঠিত
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST