
এস এ বিপ্লব, স্টাফ রিপোর্টারঃ
নওগাঁ জেলায় পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং সামাজিক অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ব্যবসায়ী, সমাজসেবক, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, শ্রমিক নেতা ও উদ্যোক্তাসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এ কমিটি অনুমোদিত হয়।
কমিটির পদবিন্যাস ও সদস্যবৃন্দ হলেন-
প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা প্রশাসক, নওগাঁ।প্রধান উপদেষ্টা মোহাম্মদ তারিকুল ইসলাম, পুলিশ সুপার, নওগাঁ।প্রধান সমন্বয়কারী জয়ব্রত পাল অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম অ্যান্ড অপস্, নওগাঁ।সমন্বয়কারী- মোহাম্মদ আসাদুজ্জামান অফিসার ইনচার্জ, নওগাঁ সদর মডেল থানা, নওগাঁ।আহ্বায়ক- বায়োজিত হোসেন পলাশ, ব্যবসায়ী ও সমাজসেবক।সদস্য সচিব- খায়রুল আলম গোল্ডেন ব্যবসায়ী ও সমাজসেবক।কমিটির সদস্যবৃন্দ হলেন- অ্যাডভোকেট সাব্বির আহমেদ, আবুল কালাম আজাদ, গোলাম রাব্বানী, আব্দুল মজিদ, দেলোয়ার হোসেন, ডাব্লিউ. ডাঃ এবারত আলী, মাহমুদুন নবী বেলাল, তারেক রহমান, আমজাদ হোসেন, আবু জাহেদ মাসুদ এবং মহিলা সদস্যবৃন্দ হলেন- শবনম মোস্তারী কলি, লাকী আক্তার ও শ্যামলী বেগম।
এই নতুন কমিটির মাধ্যমে জেলা পুলিশ ও স্থানীয় জনগণের মাঝে একটি কার্যকর সেতুবন্ধন তৈরি হবে।যার ফলশ্রুতিতে অপরাধ প্রতিরোধ, সার্বিক জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে নওগাঁর কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।


