PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৫৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

ঝিকরগাছায় পেঁপে গাছ কাটার ঘটনায় ভুক্তভোগী কৃষকের থানায় অভিযোগ

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ৯, ২০২৬ ৮:০৫ অপরাহ্ণ
| 20
Link Copied!

বিল্লাল হুসাইন:

যশোরের ঝিকরগাছায় ১৮৬টি ফলনশীল পেঁপে গাছ ও শশা ক্ষেতের ৭টি বান কেটে দেওয়ার ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী কৃষক নিজাম পাটোয়ারী। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করেছেন তিনি।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে ঝিকরগাছা থানায় দেওয়া অভিযোগে নিজাম পাটোয়ারী উল্লেখ করেন, তিনি উপজেলার গদখালী ইউনিয়নের বেনেয়ালী মানিকতলা মাঠে ১৫ কাঠা জমি লিজ নিয়ে পেঁপে চাষ করছিলেন। ওই বাগানে প্রায় ৩০০টি পেঁপে গাছ ছিল। এর মধ্যে ১৮৬টি গাছ ফল সংগ্রহের উপযুক্ত হয়েছিল। গত ৭সেপ্টেম্বর রাত ১১টা থেকে ৮সেপ্টেম্বর ভোর ৪টার মধ্যে কোনো একসময় অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা বাগানে প্রবেশ করে ১৮৬টি ফলনশীল পেঁপে গাছ গোড়া থেকে কেটে দেয়। একই সময়ে জমির পূর্ব পাশে ৫ কাঠা জমিতে করা শশা ক্ষেতের ৭টি বানও কেটে দেওয়া হয়। এ ঘটনায় তার আনুমানিক ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান বলেন, অভিযোগটি পেয়েছি। অভিযোগকারী কারও নাম উল্লেখ করেননি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তারও কোনো ধারণা নেই। তিনি বলেছেন, তার কোনো শত্রু নেই। ঘটনাটি গভীর রাতে ঘটেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  ব্রাহ্মণবাড়িয়া সাজাপ্রাপ্ত আসামী নাহিদ মিয়া অবশেষে র‌্যাবের হাতে গ্রেফতার। 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST