PriyoKhobor-PNG
শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:০০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

সাপাহার থানার নবাগত ওসি শাহীন রেজাকে ফুলেল শুভেচ্ছায় বরণ

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ৯, ২০২৬ ৭:১১ অপরাহ্ণ
| 18
Link Copied!

হারুনুর রশিদ, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর সাপাহার থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নিয়েছেন স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও ছাত্র-জনতা।বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সাপাহার থানা কার্যালয়ে নবাগত ওসি শাহীন রেজাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় তাঁকে স্বাগত জানিয়ে সাপাহার থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।নবাগত ওসি শাহীন রেজা বলেন, “আমাকে এখনো আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি। দায়িত্ব বুঝে পাওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল, সন্ত্রাস ও অপরাধ দমনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এ কাজে সবার সহযোগিতা কামনা করছি।”

তিনি আরও বলেন, “পুলিশ জনগণের বন্ধু। সাধারণ মানুষ যাতে থানায় এসে নির্ভয়ে ও হয়রানিমুক্তভাবে সেবা নিতে পারেন, সে লক্ষ্যে সাপাহার থানা পুলিশ কাজ করবে। অপরাধমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করা হবে।”এ সময় সাপাহার থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র-জনতা ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  নওগাঁয় আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্য আটক 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST