PriyoKhobor-PNG
শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:০০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

তাড়াইলে দিনব্যাপী শিক্ষক কর্মশালা অনুষ্ঠিত

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ৯, ২০২৬ ৪:০১ অপরাহ্ণ
| 76
Link Copied!
আল-মামুন খান, স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের তাড়াইলে স্বতন্ত্র কওমি মাদরাসার শিক্ষকদের নিয়ে দিনব্যাপী শিক্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষকদের পাঠদান পদ্ধতি, দায়িত্ববোধ ও পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে স্বতন্ত্র কওমি মাদরাসা ঐক্য পরিষদ, তাড়াইল, কিশোরগঞ্জ।কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন তানযীমুল মাদারিসিল কাওমিয়া আল আরাবিয়ার সাধারণ সম্পাদক শায়খুল হাদিস মাওলানা শফিকুর রহমান জালালাবাদী। এছাড়া উপস্থিত ছিলেন ইমাম উলামা পরিষদ, তাড়াইলের সভাপতি শায়খুল হাদিস মাওলানা ফয়েজ উদ্দিন, ইতমিনান বোর্ড বাংলাদেশের চেয়ারম্যান হাফেজ মুফতি মুসা খান, নাদিয়াতুল কুরআন মাদরাসা, পাঁচবাড়ীয়া, নান্দাইলের মুহতামিম মাওলানা আমরুল্লাহ, তাড়াইল সহিলাটি জামে মসজিদের খতিব ও শায়খুল হাদিস মাওলানা ছাদেকুর রহমান এবং বড়ভাগ এমদাদুল উলুম আলিম মাদরাসা, কিশোরগঞ্জের প্রভাষক হাফেজ মাওলানা আতাউর রহমান শাহান।কর্মশালায় সভাপতিত্ব করেন স্বতন্ত্র কওমি মাদরাসা ঐক্য পরিষদ, তাড়াইলের সভাপতি মাওলানা আবদুর রউফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল্লাহ।দিনব্যাপী কর্মশালায় কওমি মাদরাসার শিক্ষাব্যবস্থা, আধুনিক ও কার্যকর পাঠদান পদ্ধতি, শিক্ষকদের দায়িত্ব ও কর্তব্য, শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়।এতে তাড়াইল উপজেলার বিভিন্ন স্বতন্ত্র কওমি মাদরাসার শিক্ষকরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে শিক্ষকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, শিক্ষার মানোন্নয়ন ও দক্ষ শিক্ষক তৈরির লক্ষ্যে নিয়মিত প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজনের গুরুত্ব রয়েছে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে কওমি মাদরাসার শিক্ষকদের পাঠদানের সক্ষমতা আরও বাড়বে এবং শিক্ষার্থীদের জন্য কার্যকর ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।
আরও পড়ুনঃ  বগুড়ায় জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST