PriyoKhobor-PNG
শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:০৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

কেরু’তে বিএমআরই করা হচ্ছে ঠাকুরগাঁও সুগারমিল,চিনিকলগুলি চলমান থাকলে কর্মসংস্থান হবে অগনিত মানুষের……ঠাকুরগাঁওয়ে বিএসএফআইসি চেয়ারম্যান

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ৮, ২০২৬ ৫:০৪ অপরাহ্ণ
| 10
Link Copied!
রহমত আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি :
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান শামছুজ্জামান সুরুজ বলেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন রাষ্ট্রীয় একটি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটি লাভ লোকসানের চেয়ে বেশি কাজ করে জনগণের স্বার্থের জন্য। জনগণের স্বার্থের কথা চিন্তা করেই আমরা ৩শ টাকা দরে প্রতি কেজি চিনি উৎপাদন করে ১২০ থেকে ১২০ টাকা দরে বিক্রি করি।গত ৬ ও ৭ সেপ্টেম্বর দুই দিনের সরকারি সফরে ঠাকুরগাঁওয়ে এসে সুগার মিল পরিদর্শণ করে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।বিএসএফআইসি চেয়ারম্যান আরো বলেন, আমাদের প্রতিটি সুগার মিলের বয়স প্রায় ৫০-৬০ বছর তবে ঠাকুরগাঁও সুগার মিলটি শতবর্ষী। আমি এসব পরিদর্শন করে দেখতে পেলাম এখানকার বেশিরভাগ যন্ত্রপাতি মানধাত্যা আমলের। আমরা ঠাকুরগাঁও চিনিকল সহ সব চিনিকল গুলি প্রতিটি প্রায় কেরুতে বিএমআরই করেছি। এটা করার ফলে আমরা এই চিনিকল গুলিতে ডিস্টিলারিং প্রজেক্ট চালু করা সহ চিনি থেকে উৎপাদিত বাই প্রোডাক্ট যেমন ইথানল, জৈব সার, বিদ্যুৎ উৎপাদন সহ নানা প্রজেক্ট এ কাজ করতে পারবো। তাহলে এ চিনিকলগুলি লোকসানের হাত থেকে রক্ষা পাবে এবং চিনিকলগুলি চলমান থাকলে অগনিত মানুষের কর্মসংস্থান হবে।মিল পরিদর্শনকালে তিনি মিলের দূর্বল দিকগুলো চিহ্নিত করেন এবং তা দ্রুততম সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেন তিনি।
জানাযায়, ক্রমাগত লোকসানে থাকা সুগার মিলগুলোকে পুনরুজ্জীবিত করতে ধারাবাহিকভাবে করপোরেশনের আওতাধীন মিলগুলো পরিদর্শন করছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান শামছুজ্জামান সুরুজ। এরই ধারাবাহিকতায় দুই দিনের সরকারি সফরে ঠাকুরগাঁওয়ে এসেছেন তিনি।ঠাকুরগাঁও সুগার মিলের গেস্ট হাউজে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন ঠাকুরগাঁও সুগার মিলস্ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবীর এবং ঠাকুরগাঁও সুগার মিলের মহাব্যবস্থাপক (কৃষি) আবু রায়হান।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সুগার মিলের মহাব্যবস্থাপক (অর্থ) সাইফুল ইসলাম, মহাব্যবস্থাপক (কারখানা) নুরুল আমিন, মহাব্যবস্থাপক (প্রশাসন) সুভাষ চন্দ্র সিংহ, ডিজিএম (সম্প্রসারন) তাজিরুল ইসলাম, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি ও ঠাচিক শ্রমিক ইউনিয়নরে সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ খাঁন রতন সহ মিলের উর্ধতন কর্মকর্তা, শ্রমিক-কর্মচারীরা ।বিএসএফআইসি চেয়ারম্যান এর এ সফর ঠাকুরগাঁও সুগার মিলের জন্য মাইলফলক হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঠাকুরগাঁও সুগার মিলস্ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক হুমায়ন কবীর।
আরও পড়ুনঃ  কেল্লা শহীদ ( রহ:) মাজার শরীফ প্রাঙ্গনে হাজারো মুসল্লিদের ঢল জুম্মা নামাজের আদায় করার সময়। 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST