PriyoKhobor-PNG
রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৩৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

পাঁচবিবি পৌর নির্বাচনে নাজমুল ইসলাম জনিকে বিএনপির মেয়র প্রাার্থী করার দাবি

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ৬, ২০২৬ ৮:৪৪ পূর্বাহ্ণ
| 12
Link Copied!
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ
আগামী পাঁচবিবি পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী হিসেবে এ্যাডভোকেট নাজমুল ইসলাম জনিকে মনোনয়ন দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় পাঁচবিবি পৌর পার্কে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জয়পুরহাট জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব ও পাঁচবিবি পৌরসভার মেয়র প্রার্থী এ্যাডভোকেট নাজমুল ইসলাম জনি বলেন, ২০০০ সালে পৌর ছাত্রদলের অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত হন। ঢাকায় পড়াশোনার সময়ও তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। বর্তমানে তিনি পৌর বিএনপির সদস্য এবং জয়পুরহাট জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি জেলা জজ কোর্টের এপিপি হিসেবেও দায়িত্ব পালন করছেন।তিনি আরও বলেন, বিগত সরকারের সময়ে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে তাকে জেলা আইনজীবী সমিতি থেকে বরখাস্ত করা হয়েছিল। এ ছাড়া রাজনৈতিক কারণে তাকে একাধিক মামলার আসামি হতে হয়েছে। এছাড়াও তিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে জয়পুরহাট জেলায় মানহানির মামলার আইনজীবী হিসাবেব কাজ করেন।নাজমুল ইসলাম জনি বলেন, তার পরিবারের একাধিক সদস্য বিভিন্ন সময়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করে জনগণের সেবা করেছেন। সেই ধারাবাহিকতায় আগামী পাঁচবিবি পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে মেয়র পদে নির্বাচন করতে তিনি আগ্রহী।তিনি নিজেকে দলের একজন ত্যাগী কর্মী দাবি করে বিএনপির হাইকমান্ডের কাছে আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদে তাকে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান। এসময় সাংবাদিককদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।সংবাদ সম্মেলনে জয়পুরহাট জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট গোলাম রাব্বানী মকুল, জেলা জজ কোর্টের অতিরিক্ত পিপি এ্যাডভোকেট মোজাইদুল ইসলাম রানা, এপিপি এ্যাডভোকেট শাহিনুর রেজা বানু, এজিপি এ্যাডভোকেট আব্দুস ছালাম, জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি এ্যাডভোকেট খায়রুল আহসান জুয়েলসহ প্রায় অর্ধশত আইনজীবী উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিতবিজ্ঞ আইনজীবীরা আগামী পাঁচবিবি পৌরসভা নির্বাচনে বিএনপির দলীয় মেয়র প্রার্থী হিসেবে বিজ্ঞ আইনজীবী এ্যাডভোকেট নাজমুল হক জনিকে মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির হাইকমান্ডসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি জোর দাবি জানান।
আরও পড়ুনঃ  প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ সহ গ্রেফতারকৃত সাংবাদিক রেজানুর জামিনে মূক্ত
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST