PriyoKhobor-PNG
রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৫০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বেলাবোতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ ২০২৬

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ৫, ২০২৬ ১১:১৮ অপরাহ্ণ
| 3
Link Copied!

শাহিনুর আক্তার (নরসিংদী) প্রতিনিধি:

গ্রামবাংলার হাজার বছরের ঐতিহ্য নৌকা বাইচ। সেই চিরচেনা গ্রামীণ সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নরসিংদীর বেলাবোতে অনুষ্ঠিত হয়েছে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা-২০২৬।

বিকেল গড়াতেই নদীর দুই পাড়ে শুরু হয় মানুষের আনাগোনা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে নদীর পাড় পরিণত হয় মানুষের মিলনমেলায়। কানায় কানায় ভরে যায় নদীর পাড়—দূর-দূরান্ত থেকে নারী, পুরুষ ও শিশুসহ নানা বয়সী মানুষের সমাগমে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

নদীর বুকে সারি সারি সুসজ্জিত নৌকা, মাঝিদের বৈঠার ছন্দ, ঢাক-ঢোলের বাদ্য আর দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। নৌকা ছুটে চলার সঙ্গে সঙ্গে পাড়ে থাকা দর্শকদের মধ্যেও দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস। কেউ কেউ মোবাইল ফোনে ধারণ করেন নৌকা বাইচের দৃশ্য, আবার কেউ পরিবারের সদস্যদের নিয়ে উপভোগ করেন গ্রামীণ বাংলার এই ঐতিহ্যবাহী আয়োজন।

প্রতিযোগিতার উদ্বোধন করেন আহসান হাবিব বিপ্লব, আহ্বায়ক, বেলাব উপজেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান, বেলাব উপজেলা পরিষদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী ফয়সাল মিয়া, বাজনাব ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী। এ সময় উপস্থিত ছিলেন বেলাব উপজেলা যুবদলের সভাপতি আক্তারুজ্জামান, শ্রমিক দলের সভাপতি রতন মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

নৌকা বাইচকে ঘিরে নদীর পাড়ে বসে যেন একদিনের জন্য ফিরে আসে সেই চিরচেনা গ্রামবাংলা। বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ, মাঝিদের হুংকার আর দর্শকদের উল্লাসে মুখরিত হয়ে ওঠে নদীর চারপাশ। শিশুদের চোখে বিস্ময়, তরুণদের উচ্ছ্বাস আর প্রবীণদের স্মৃতিচারণ—সব মিলিয়ে আয়োজনটি হয়ে ওঠে এক অনন্য মিলনমেলা।

স্থানীয়রা বলেন, আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসা গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখতে এমন আয়োজন আরও বেশি হওয়া প্রয়োজন। এতে একদিকে যেমন মানুষের বিনোদনের সুযোগ সৃষ্টি হয়, অন্যদিকে নতুন প্রজন্মও জানতে পারে বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচের ইতিহাস ও সংস্কৃতি।

আরও পড়ুনঃ  নলডাঙ্গায় স্টার্টআপ, সাইন্স প্রজেক্ট প্রোগ্রামের উদ্বোধন 

দিনশেষে নৌকা বাইচকে ঘিরে নদীর পাড়ে তৈরি হয় এক মনোমুগ্ধকর দৃশ্য—মনে হয়, ব্যস্ত আধুনিকতার ভিড় পেরিয়ে এক টুকরো পুরোনো গ্রামবাংলা আবার ফিরে এসেছে নদীর বুকে।

আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST