PriyoKhobor-PNG
শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৫১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বেলাবোতে আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষে আলোচনা সভা

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ৪, ২০২৬ ১০:০২ অপরাহ্ণ
| 13
Link Copied!

শাহিনুর আক্তার (নরসিংদী) প্রতিনিধি:

০৩ সেপ্টেম্বর আন্তর্জাতিক সিডও দিবস-২০২৬ উপলক্ষে বেলাবোতে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ, বেলাবো সাংগঠনিক জেলা শাখা।

অদ্য ০৪ সেপ্টেম্বর২০২৬ রোজ শুক্রবার বিকেল ৩টা ৩০ মিনিটে বেলাবো মহিলা পরিষদ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

এবারের আন্তর্জাতিক সিডও দিবসের প্রতিপাদ্য হিসেবে রাখা হয়েছে— “সিডও সনদের ধারা ২ এবং ১৬.১(গ) থেকে সংরক্ষণ প্রত্যাহার কর” এবং “নারীর নাগরিক অধিকার সুরক্ষায় সম্পদ-সম্পত্তিতে সমান অধিকার নিশ্চিত কর”।

 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বেলাবো সাংগঠনিক জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির আন্দোলন সম্পাদক রাবেয়া খাতুন শান্ত।সঞ্চালনা করেন বেলাবো সাংগঠনিক জেলা শাখার সাংগঠনিক সম্পাদক খালেদা শারমিন।

 

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি নাজমুন্নাহার আমিনা, সাধারণ সম্পাদক নাজরীন হক হেনা, সহ-সাধারণ সম্পাদক আসপিয়া আক্তার হেনা, লিগ্যাল এইড সম্পাদক রোকসানা আক্তার, অর্থ সম্পাদক পারভীন আক্তার,প্রচার সম্পাদক শাহিনুর আক্তার,বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক জাহানুল হক বাবুল, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক শামসুল রহমান কাজল, সাবেক প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, এনজিও কর্মী শামসুল হক বুলবুল, কৃষক নারী শিল্পী, দর্জি সীমা আক্তার সহবিভিন্ন পাড়া ও গ্রামের সংগঠকও নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে নারীর নাগরিক অধিকার সুরক্ষা, সম্পদ ও সম্পত্তিতে সমঅধিকার এবং সিডও সনদের সংশ্লিষ্ট ধারাগুলো থেকে সংরক্ষণ প্রত্যাহারের বিষয়ে নিয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুনঃ  সাভারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে বিএনপি নেতা খোরশেদ আলম
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST