PriyoKhobor-PNG
শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৫৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ট্যাপেন্ট্রাডল ট্যাবলেট জব্দ

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ৪, ২০২৬ ৭:০৯ অপরাহ্ণ
| 12
Link Copied!

মোঃ সোহেল রানা রাজশাহী

মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘‘জিরো টলারেন্স’’ নীতি অনুসরণ করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর চৌকস সদস্যগণ সীমান্ত এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কিছু মাদক কারবারী অবৈধ ভাবে মাদক দ্রব্যের একটি চালান পাচার করবে। উক্ত তথ্যের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ ইউসুফপুর বিওপি’র আভিযানিক দল চারঘাট থানাধীন চক মুক্তারপুর পদ্মা নদীর পাড়ে ওৎ পেতে থাকে। দীর্ঘসময় ওৎ পেতে থাকার পর অদ্য ০৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ আনুমানিক ০০২০ ঘটিকায় আভিযানিক দল দেখতে পায় যে, একজন মাদক কারবারী ছোট ব্যাগ হাতে নিয়ে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে নদী পাড় হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। তৎক্ষণাৎ তাকে ধরার জন্য ধাওয়া করলে মাদক কারবারী নিকট থাকা ব্যাগ ফেলে নদীতে লাফ দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক ব্যাগটি তল্লাশী করে ৩১০ পিস ভারতীয় ট্যাপেন্ট্রাডল ট্যাবলেট* (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট মডেল থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ ঘটনার সাথে জড়িত মাদক কারবারীকে শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  সীমান্তে (৫৯ বিজিবি’র) অভিযানে ১৯৬ বোতল মাদকদ্রব্য জব্দ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST