PriyoKhobor-PNG
শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৫৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

কোটচাঁদপুরে ‘অল বাংলাদেশ ব্লাড ডোনেট ফাইটার্স’-এর প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ৪, ২০২৬ ৭:০৬ অপরাহ্ণ
| 16
Link Copied!

আবুল হাসান কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:

‘ভয় নেই রক্তদানে, এগিয়ে আসি মানবতার কল্যাণে’—এই স্লোগানকে হৃদয়ে ধারণ করে ঝিনাইদহের কোটচাঁদপুরে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘অল বাংলাদেশ ব্লাড ডোনেট ফাইটার্স’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে শহরের পৌর পাঠাগার মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসাইন।

সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক তারিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর গ্রীন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক আজিজুর রহমান।

অনুষ্ঠানে রক্তদানসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ উপস্থিত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের হাতে সম্মননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা। পরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয় এবং নতুন কমিটির সদস্যদের মাঝে পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদান করা হয়।

আয়োজকরা জানান, একজন পরিচালক ও ১৪ জন নিবেদিতপ্রাণ সদস্যের আন্তরিক প্রচেষ্টায় রক্তদানের পাশাপাশি নিয়মিত নানা সামাজিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। তাঁদের এই মানবিক উদ্যোগে অনুপ্রাণিত হয়ে স্থানীয় অনেক শুভাকাঙ্ক্ষী আর্থিক ও নৈতিক সহায়তা নিয়ে এগিয়ে আসছেন।

ভবিষ্যতেও আর্তমানবতার সেবায় নিজেদের নিয়োজিত রেখে মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা।

আরও পড়ুনঃ  খুলনা মফস্বল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নবী'র সুস্হতা কামনায় সংগঠনের বিবৃতি
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST