
রতন রায় :কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
অনলাইন থেকে টেলিভিশনে বাংলাদেশের প্রথম হাইব্রিড টেলিভিশন চ্যানেল ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কুড়িগ্রামে শুভেচ্ছা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর)রাত ৮ ঘটিকায় জেলা প্রেস ক্লাবে এই আয়োজনের ব্যবস্থা করেন ভিওডি বাংলার কুড়িগ্রাম প্রতিনিধি মো:এরশাদুল হক।জেলা প্রেসক্লাবের সভাপতি অনিরুদ্ধ রেজা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব,ভিওডি বাংলার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি এরশাদুল হক,জেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আমিনুর রহমান, সিনিয়র সদস্য আকবর আলী,সাংবাদিক রতন রায় ও আশীর্বাদ রহমান।এছাড়া বিএনপি, যুবদল, ছাত্রদল ও বিভিন্ন স্তরের গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।সভাপতি অনিরুদ্ধ রেজা ভিওডি বাংলার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। অন্যান্য বক্তারা বলেন, “দ্রুত ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের মানুষের কথা তুলে ধরতে অনলাইন থেকে টেলিভিশনভিত্তিক গণমাধ্যমের ভূমিকা অপরিসীম।” তারা আশা প্রকাশ করেন, চ্যানেলটি ভবিষ্যতে আরও পেশাদার সাংবাদিকতার মাধ্যমে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করবে।
বক্তারা বিশেষভাবে উল্লেখ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম সংগঠক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম-এর প্রতিষ্ঠিত এই হাইব্রিড চ্যানেলটি দেশ, মাটি ও জনসাধারণের প্রকৃত চিত্র তুলে ধরবে বলে তারা প্রত্যাশা করেন।আলোচনা শেষে দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


