PriyoKhobor-PNG
বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৩৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ চালক নি*হত।

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ১, ২০২৬ ৭:৪১ অপরাহ্ণ
| 16
Link Copied!

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল চালক নি*হত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শিয়ালগাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের নজরুল ইসলামের ছেলে লিমন মিয়া এবং কোচাশহর ইউনিয়ন চাঁদপাড়া গ্রামের শাহীন মিয়ার ছেলে রুবেল মিয়া।স্থানীয়রা জানান, সকালে দ্রুতগতিতে একটি মোটরসাইকেলকে পাশ কাটিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেল চালকই গুরুতর আহত হন।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজনেরই মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান দুর্ঘটনা ও দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  কুড়িগ্রাম রাজারহাটে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন'উপজেলা প্রশাসনের পক্ষ থেকে "আনন্দ শোভাযাত্রা"অনুষ্ঠিত। 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST