PriyoKhobor-PNG
সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৫২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ধুনটে নিমগাছী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পুটু মন্ডলের জানাজা অনুষ্ঠিত

দৈনিক গণআওয়াজ
আগস্ট ৩১, ২০২৬ ৬:৫৮ অপরাহ্ণ
| 10
Link Copied!

 এম,এ রাশেদ, স্টাফ রিপোর্টারঃ

‎বগুড়ার ধুনট উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, নিমগাছী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী কমিটির সদস্য মরহুম পুটু মন্ডলের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।‎সোমবার (৩১ আগস্ট) সকাল ১০ টার দিকে ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নে তাঁর নিজ বাসভবনের সামনে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।‎জানাজার আগে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, শেরপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ মো. জানে আলম খোকা, বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ধুনট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ এ কে এম তৌহিদুল আলম মামুন এবং বগুড়া জেলা বিএনপির সদস্য ও ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবু মুনসুর পাশা মরহুম পুটু মন্ডলের দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।‎বক্তারা বলেন, পুটু মন্ডল দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে স্থানীয় পর্যায়ে দলের সাংগঠনিক কর্মকাণ্ডকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রাখতেন। মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানো এবং সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেওয়ার কারণে স্থানীয় মানুষের কাছেও তাঁর আলাদা গ্রহণযোগ্যতা ছিল।
‎তাঁরা আরও বলেন, তাঁর মৃত্যুতে স্থানীয় বিএনপির নেতাকর্মী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর রাজনৈতিক আদর্শ, সাংগঠনিক ভূমিকা ও সামাজিক কর্মকাণ্ড স্থানীয় মানুষের কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
‎জানাজায় অংশ নেওয়া নেতাকর্মীরা মরহুমের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।‎জানাজার নামাজ শেষে মরহুম পুটু মন্ডলের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে তাঁর জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দেওয়া, কবরের আজাব থেকে হেফাজত এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।জানাজায় আরও উপস্থিত ছিলেন নিমগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফজল-এ-খুদা তুহিন, সাধারণ সম্পাদক মো. মহসিন আলী, সিনিয়র সহ-সভাপতি বনিজার রহমান বাটুল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, বিএনপি নেতা শাহাদাৎ হোসেন স্বপন, আব্দুল কাদের, মোজাহিদুল ইসলাম, আব্দুল খালেক, মিস্টার আলী, আব্দুল মালেক, কাজিউল ইসলাম, ফজলুল হক, ওয়াজেদুর রহমান বিটল, মুরাদুজ্জামান, আব্দুল ওয়াদুদ সরকার, ফজলুল, দোলা মিয়া, সাদিকুল ইসলাম, শাহর আলী, আমিনুল ইসলাম, সাদ্দাম হোসেন, রেজাউল হোসেন, শহিদুল ইসলাম, রাজিব উদ্দিন ও মনির হোসেন।‎এ ছাড়া উপজেলা ছাত্রদলের নেতা জিন্নাহুর রহমান রাকিব ও আল-আমিন, নিমগাছী শ্রমিক দলের নেতা হেলালুজ্জামান ও হোসেন আলী, কৃষক দলের শফিকুল ইসলাম ও মুক্তার হোসেন, যুবদলের নেতা শামীম আহমেদ, তরিকুল ইসলাম, ওমর ফারুক, মাসুদ রানা, রিপন মিয়া, রাজু আহমেদ ও মিনার হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা বিটল সরকার ও তরুণ মিয়াসহ ওলামা দলের নেতৃবৃন্দ এবং ইউনিয়ন ছাত্রদলের নেতা মেহেদী হাসান, আজিজুল হক, সিয়াম ও রবিন উপস্থিত ছিলেন।

‎জানাজায় প্রায় এক হাজার মানুষ অংশ নেন। পরে মরহুমের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আরও পড়ুনঃ  ধুনটে বাঙালি নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST